ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বরগুনায় রাস্তার বেহাল দশা, ধানের চারা রোপণ করে এলাকাবাসী প্রতিবাদ।

বরগুনা সদর উপজেলার ৬ নং বুড়িরচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইটবাড়িয়া থেকে গাবতলা বাজার হয়ে মস্তকটানা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। চলাচলের অনুপযোগী এ সড়কে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয়রা।
রাস্তার বেহাল দশার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করতে আজ এলাকাবাসী ভিন্নধর্মী কর্মসূচি পালন করেছেন। তারা রাস্তায় ধানের চারা রোপণ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে এ সড়ক সংস্কার বা পাকাকরণের কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে জনসাধারণের পাশাপাশি স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীরাও পড়েছেন চরম ভোগান্তিতে।
এলাকাবাসী জানান, বর্ষা মৌসুমে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, কাদা মাড়িয়ে চলাচল করতে হয়। অনেক সময় অ্যাম্বুলেন্সও এই পথে চলতে না পেরে বিকল্প রাস্তায় ঘুরতে বাধ্য হয়।
তাদের দাবি, দ্রুত এই রাস্তা সংস্কার করে পাকাকরণের ব্যবস্থা করা হোক, নাহলে আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

বরগুনায় রাস্তার বেহাল দশা, ধানের চারা রোপণ করে এলাকাবাসী প্রতিবাদ।

আপডেট সময় ০৮:৩৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫