ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

মোংলায় অস্ত্র-গুলি ও বিদেশি জাহাজের চোরাই মাল জব্দ

মোংলায় পৃথক অভিযান চালিয়ে অস্ত্র-গুলি ও বিদেশি জাহাজের চোরাই মালামাল জব্দ করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) ভোরে অভিযান চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুরের মঠবাড়িয়ার খেতাছিড়া এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় অভিযানকারীরা একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড তাজা গুলি জব্দ করে।

অপরদিকে সকাল ৭টার দিকে মোংলা বন্দরের পশুর নদীর জয়মনির সাইলো সংলগ্ন কাঠাখাল এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড সদস্যরা। এ সময় অভিযানকারীরা একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত ফাইবার বোট তল্লাশি চালিয়ে বিদেশি বাণিজ্যিক জাহাজ হতে চোরাই করা প্রায় ২০ লাখ ৪৫ হাজার ৮৫ টাকা মূল্যের দুই হাজার ২২০ লিটার পোড়া মবিল, একটি ইলেকট্রনিক মোটর, তিন বস্তা মুরলি প্রিমিয়াম টি-কফি মিক্স, ছয় বান্ডিল ওয়্যার রোপসহ চোরাইকাজে ব্যবহৃত বোটটি জব্দ করে। কোস্ট গার্ডের এ কর্মকর্তা বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এলাকায় অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত রাখবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

মোংলায় অস্ত্র-গুলি ও বিদেশি জাহাজের চোরাই মাল জব্দ

আপডেট সময় ০৬:৫১:২০ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫