২১ সেপ্টেম্বর রোজ রবিবার বিকাল ৩-৩০ মিনিটের সময় উপজেলা মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়। উক্ত প্রস্তুতি সভা রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হক এর সভাপতিত্বে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিরান হোসেন এর সঞ্চালনায় রাজৈর উপজেলা পূজা উদযাপন কমিটির সকল নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
উক্ত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হক । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজৈর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ খান। আরও বক্তব্য রাখেন রাজৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ওহাব আলী মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী জাহিদুর রহমান লেবু, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বাবু গৌরাঙ্গ বসু, মাদারীপুর জেলা পূজা উদযাপন ফ্রন্ট এর আহবায়ক বাবু জীবন বোস, পূজা উদযাপন ফ্রন্ট এর বিপ্লব ঘোষ, সদস্য সচিব সঞ্জীব কুমার দাশ, এবং রাজৈর উপজেলার প্রত্যেকটি উদযাপন কমিটির নেতাকর্মী বৃন্দ।
মাদারীপুর ব্যুরো চীফ 




















