ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ পড়ল পুকুরে, নিহত ২

  • সাভার (ঢাকা)
  • আপডেট সময় ১১:৩২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ৬১৬ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুকুরে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় পিকআপে থাকা আরও দুইজন আহত হন।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সোহেল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রাত দেড়টার দিকে উপজেলার পাড়াগ্রাম-ধানতারা আঞ্চলিক সড়কের কান্দাপটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দেপাশাই এলাকার মৃত কছিমুদ্দিনের ছেলে মনির হোসেন এবং চাপিল এলাকার সৈকত হোসেনের ছেলে মনির।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানাই, রাতে আশুলিয়ার জামগড়া থেকে মুরগির খাবার নিয়ে ধামরাইয়ের ধানতারা বাজারে ডেলিভারি দিতে যায়। ডেলিভারি করে ফেরার পথে পাড়াগ্রাম-ধানতারা আঞ্চলিক সড়কে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে পিকআপটি পাশের পুকুরে পড়ে গেলে ঘটনাস্থলে চালকসহ দুজন নিহত হয়। পরে খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে নিহত দুইজনের মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ পড়ল পুকুরে, নিহত ২

আপডেট সময় ১১:৩২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫