লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের ২নং ওয়ার্ডে বিকাশ ও নগদ প্রতারক চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান চালানো হয়েছে। গত ২১ সেপ্টেম্বর রাত ৯টা থেকে পরদিন সকাল সাড়ে ৮টা পর্যন্ত টানা এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আনন্দ শাহ পোলের গোড়ায় বিশেষ তল্লাশি চালিয়ে প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃতরা হলো—
১. ফয়েজ হোসেন (২৭), পিতা: মো. ফজরা আলী, গ্রাম: জাহানাবাদ, পোস্ট: বিজয়নগর, থানা: সদর, জেলা: লক্ষ্মীপুর।
২. মো. হৃদয় (২২), পিতা: মৃত আলী হায়দার, গ্রাম: জাহানাবাদ, পোস্ট: খিল বাইচা, থানা: সদর, জেলা: লক্ষ্মীপুর।
৩. মো. সোহেল (২৪), পিতা: আলী আকবর, গ্রাম: পশ্চিম লক্ষ্মীপুর, পোস্ট: দালাল বাজার, থানা: সদর, জেলা: লক্ষ্মীপুর।
৪. শিহাব উদ্দিন (২৫), পিতা: মো. ইসমাইল, গ্রাম: শামসেরাবাদ, পোস্ট: লক্ষ্মীপুর, থানা: সদর, জেলা: লক্ষ্মীপুর।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়—
২৭টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১৭টি সিম কার্ড, নগদ ৫৯,৩৪০ টাকা, ৪টি ডেস্কটপ কম্পিউটার, ৮টি ফোন চার্জার, ৪টি কিবোর্ড, ১টি প্রিন্টার, ১০টি চেক বই,৬টি মাউস, ১টি রাউটার, ১টি ডিভিআর , ২টি ডেবিট কার্ড, বৈদেশিক মুদ্রা ৫,৩৪২ টাকা সমমূল্যের, ৩৩১০ নষ্ট টাকা ।
অভিযানটি পরিচালনা করেন ক্যাপ্টেন রাহাত খান, যিনি জানান, এই চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন মোবাইল ফাইন্যান্স সার্ভিস ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
হুমায়ুন কবির নিজস্ব প্রতিবেদক, 




















