ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

কুষ্টিয়ায় বজ্রপাতে শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু

কুষ্টিয়া দৌলতপুরে পৃথক স্থানে বজ্রপাতে এক শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মকবুল হোসেন (৫৩) নামে আরও একজন আহত হয়ে চিকিৎসাধীন।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিলগাথুয়া ও শিতলাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের শিতলাইপাড়া গ্রামের পলাশ মণ্ডলের ছেলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাইফ হোসেন তোহা (১০) ও ভারত সীমান্ত সংলগ্ন প্রাগপুর ইউনিয়নের বিলগাথূয়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে জামাত আলী (২৫)।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরছিল শিক্ষার্থী তোহা। এসময় হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। পরে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

একই সময় উপজেলার বিলগাথুয়া গ্রামে একটি বাঁশের মাচায় বসে ছিলেন কৃষক জামাত আলী। এসময় বজ্রপাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় মকবুল হোসেন নামের একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তুহিন বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, শিতলাইপাড়া গ্রামের শিক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

কুষ্টিয়ায় বজ্রপাতে শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু

আপডেট সময় ০৬:২৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫