ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

নারায়ণগঞ্জে বেকারি মালিকের জরিমানা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে খাদ্যপণ্য প্রস্তুত ও বিক্রিতে অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে তিন দোকানিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিনের নেতৃত্বে গোপালদী পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের শুরুতে রামচন্দ্রদী এলাকার কালাম মিয়ার মালিকানাধীন টেনস্টার বেকারিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে রুটি, বিস্কুটসহ বিভিন্ন খাবার উৎপাদনের অভিযোগে ২৫ হাজার টাকা, মানিকপুর এলাকায় জিয়াউর রহমানের মালিকানাধীন রয়েল কনজুমার প্রোডাক্ট নামক খাদ্যপণ্য বিক্রয়কেন্দ্রে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী সংরক্ষণ ও প্রদর্শনের অভিযোগে ২৫ হাজার টাকা জরিমানা এবং গোপালদী পৌরসভার উলুকান্দি পশ্চিমপাড়া এলাকায় দেলোয়ার মিয়ার মালিকানাধীন নিউ বনফুল বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে ভ্রাম্যমাণ আদালত গোপালদী বাজারে প্রবেশের সময় হোটেল-রেস্তোরাঁ ও বেকারির প্রায় শতাধিক দোকানি তাৎক্ষণিক দোকান বন্ধ করে সটকে পড়ে। এ বাজারে ভ্রাম্যমাণ আদালত নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সবাইকে সতর্ক করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন বলেন, এ ধরনের অভিযান নিয়মিত চলবে। কোনোভাবে খাদ্যপণ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশ বরদাশত করা হবে না। ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রেখে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রি করতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

নারায়ণগঞ্জে বেকারি মালিকের জরিমানা

আপডেট সময় ০৬:২২:১১ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫