সংবাদ শিরোনাম ::
মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন ফরিদপুর এডুকেশন এনকারেজিং সোসাইটির আয়োজনে বিভিন্ন ক্যাটাগরীতে পুরস্কার বিতরণ ও সংবর্ধনা মুরাদনগরে কর্মরত এসি ল্যান্ড সাকিব হাসানের ওপর ডাকাত দলের বর্বরোচিত হামলা, দেশজুড়ে তীব্র ক্ষোভ রংপুরে পাটক্ষেতে মিলল নিখোঁজ শিশুর মরদেহ, আতঙ্কে এলাকাবাসী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ আটক বড়লেখা হাজীগন্জ বাজার বনিক সমিতির সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করবেন ফখরুল ইসলাম পারুল

আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি দেওয়া অহেতুক চাপ সৃষ্টি : মির্জা ফখরুল

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সমস্যা সমাধানে উদ্যোগ নিজেদেরই নিতে হবে, সেটা সবার সমন্বিত প্রচেষ্টায় রাজনীতিকদের নিতে হবে। বাংলাদেশের সিদ্ধান্তগুলো আগেও দেশের মানুষ নিয়েছে, এবারও নেবে তাদের সিদ্ধান্ত। বাইরের সিদ্ধান্তের কোনো প্রয়োজন নেই।

ফখরুল বলেন, এভাবে রাজপথে আসলে সমাধান হয়ে যাবে? আমার প্রশ্ন। বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। বিএনপি এখন পর্যন্ত ৫ আগস্ট থেকে কোনো ইস্যুতে রাজপথে আসেনি। আলোচনার মধ্য দিয়েই সব সমস্যা সমাধানের করতে চাচ্ছি। আমার বিশ্বাস এগুলো আলোচনার মাধ্যমেই শেষ হবে।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপি সব সময় আলোচনার মধ্য দিয়ে সমাধান হবে বলে বিশ্বাস করে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পিআরের পক্ষে নয় বিএনপি, এটার কোনো ভিত্তি নেই।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপি বারবার বলেছে, পিআরের ব্যাপারে পরিষ্কার বার্তা, বিএনপি পিআরের পক্ষে নয়। বাংলাদেশে পিআরের প্রয়োজনীয়তা নাই। জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে, অনেক বিষয় নিয়ে বিএনপি ঐকমত্য হয়েছে, সে বিষয়গুলো সামনে আনলে হয়। একটা বিষয় পরিষ্কার, যেটাই করা হোক জনগণের সমর্থন বড় প্রয়োজন, জনগণের সমর্থনে আসে নির্বাচনের মাধ্যমে যে পার্লামেন্ট আসে সে পার্লামেন্ট, পার্লামেন্ট সে রাইটস রাখে, সংবিধান পরিবর্তন করতে পারবে, সংশোধনী করতে পারবে, সেখানেই সেটা সম্ভব। তিনি বলেন, আমরা আগেও বলেছি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি।

জাতিসংঘে যাওয়া নিয়ে ফখরুল বলেন, ফরেন মিনিস্ট্রি ও ড. ইউনূসের সঙ্গে এখনও কথা হয়নি জাতিসংঘ সফর নিয়ে, সেখানে কি ভূমিকা হবে জানি না, কথা হয়নি এখনও। তবে দেশের সম্পর্কে, গণতান্ত্রিক উত্তরণ নিয়ে কথা হবে, উন্নয়নের বিষয়ে প্রাধান্য পাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ

আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি দেওয়া অহেতুক চাপ সৃষ্টি : মির্জা ফখরুল

আপডেট সময় ০৮:৫৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫