ঢাকা ০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে রোমানিয়ার বিশ্ববিদ্যালয়

  • নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় ০৮:২৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৬০১ বার পড়া হয়েছে

রোমানিয়ার পেট্রোলিয়াম-গ্যাস বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ দূতাবাসের মধ্যে অ্যাকাডেমিক, গবেষণা এবং সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতার অধীনে প্রতি বছর ৬ থেকে ১০ বাংলাদেশি শিক্ষার্থীকে পিএইচডি এবং মাস্টার্স প্রোগ্রামের বিভিন্ন বিভাগে বৃত্তি দেবে বিশ্ববিদ্যালয়টি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন বাংলাদেশের রাষ্ট্রদূত শাহ্‌নাজ গাজী এবং রোমানিয়ার প্লয়েস্ত শহরে অবস্থিত পেট্রোলিয়াম-গ্যাস বিশ্ববিদ্যালয়ের রেক্টর ড. এলিন দিনিতা।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, সমঝোতা স্মারকের অধীনে প্রতি বছর ৬ থেকে ১০ জন বাংলাদেশি শিক্ষার্থীকে পিএইচডি এবং মাস্টার্স প্রোগ্রামের বিভিন্ন বিভাগে বৃত্তি দেয়া হবে। উক্ত স্কলারশিপ কভারেজের মধ্যে থাকবে টিউশন ফি মওকুফ, ফ্রি আবাসন সুবিধা এবং খাবারের জন্য আংশিক খরচ। তবে এক্ষেত্রে শিক্ষার্থীদের পূর্ববর্তী শিক্ষা অবশ্যই প্রকৌশলের বিভিন্ন বিভাগের অধীনে হতে হবে। পেট্রোলিয়াম-গ্যাস বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রামের দৈর্ঘ্য ২ বছর এবং পিএইচডি প্রোগ্রামের ব্যাপ্তি সাড়ে ৪ বছর।

রাষ্ট্রদূত শাহ্‌নাজ গাজী বলেন, বাংলাদেশের সঙ্গে রোমানিয়ার ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং দিন দিন সম্পর্কের কলেবর বাড়ছে। একইসঙ্গে বাংলাদেশেও জ্বালানি, বিদ্যুৎ ও শক্তির ব্যবহার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। টেকসই উন্নয়নের দিকে ধাবিত হতে প্রয়োজন জ্বালানি ও শক্তির সঠিক ব্যবহার। এক্ষেত্রে বিশেষায়িত শিক্ষায় ডিগ্রি নেওয়া বাংলাদেশের শিক্ষার্থীরা দেশের পরিবেশ রক্ষা ও শক্তি শিল্পের জন্য হতে পারে এক অনন্য মাইলফলক।

স্কলারশিপ প্রোগ্রাম কবে থে‌কে চালু হ‌বে জান‌তে চাইলে দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান শেখ কৌশিক ইকবাল জানান, আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্কলারশিপ প্রোগ্রামটি কার্যকর হবে। এক্ষেত্রে আগামী এপ্রিল ২৬ থেকে আবেদন শুরু হবে। মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে গেলে প্রার্থীদের প্রকৌশলে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে এবং পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে গেলে প্রার্থীদের প্রকৌশলে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।

তিনি জানান, এ ছাড়া আইইএলটিএসে ন্যূনতম ৬ থাকতে হবে। খুব শিগ‌গিরই স্কলারশিপ প্রোগ্রামের বিস্তারিত দূতাবাসের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত পেট্রোলিয়াম-গ্যাস বিশ্ববিদ্যালয় ইউরোপীয় ইউনিয়নের পেট্রোলিয়ম ও গ্যাস সংক্রান্ত একমাত্র বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে ১৫ টি বিভাগে মাস্টার্স করা যায় এবং মেকানিক্যাল, ইলেকট্রিকাল, কেমিক্যাল, অটোমেশন, পেট্রোলিয়ম ও গ্যাসসহ ৫টি বিষয়ে পিএইচডি প্রোগ্রাম রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে রোমানিয়ার বিশ্ববিদ্যালয়

আপডেট সময় ০৮:২৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫