ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে গেল ১১৯২ কেজি ইলিশ

দুর্গাপূজা উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের বাজারে গেল বাংলাদেশি ইলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে প্রথম চালান হিসেবে ১ হাজার ১৯২ কেজি ইলিশ রপ্তানি হয়।

সরকার ঘোষিত ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অংশ হিসেবে এ চালান পাঠানো হয়েছে। আখাউড়া স্থলবন্দর দিয়ে মোট প্রায় ৯০ মেট্রিক টন ইলিশ রপ্তানির সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রপ্তানিকারক প্রতিষ্ঠান মাহতাব এন্টারপ্রাইজ এ চালান পাঠায়। সিঅ্যান্ডএফ এজেন্ট ছিল কনস্ট্রাকশন। রপ্তানিকারক সূত্রে জানা গেছে, প্রতি কেজি ইলিশের মূল্য ধরা হয়েছে ১২ দশমিক ৫ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৫২৫ টাকা। পাঠানো ইলিশের গড় ওজন প্রায় এক কেজি করে।

আখাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, রপ্তানির আগে মাছের তাপমাত্রা ও গুণগত মান পরীক্ষা করা হয়েছে। রপ্তানির উপযুক্ত হওয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি কার্যক্রম বন্দর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্পন্ন করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে গেল ১১৯২ কেজি ইলিশ

আপডেট সময় ০৬:৫৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫