ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বাগেরহাটে পানিতে ডুবে দাদা-নাতির মৃত্যু

বাগেরহাটের চিতলমারী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দাদা ও নাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চিতলমারী থানার উত্তর শিবপুর গ্রামের নুর জামানের ছেলে নুর কাদের মোল্লা (৯) এবং তার দাদা শাহজাহান মোল্লা (৮০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে দাদা বাড়িতে বেড়াতে আসা শিশু নুর কাদের মোল্লা দুপুরে পুকুরে গোসল করতে নামে। সেখান থেকে যখন সে উঠতে পারছিল না, তখন দাদা শাহাজাহান মোল্লা উঠাতে আসলে তিনিও পানিতে ডুবে যান। পরে স্থানীয় বাসিন্দারা দাদা ও নাতিকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিতলমারী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ফয়সাল বলেন, স্থানীয়রা তাদের দুইজনের মরদেহ উদ্ধার করেছে। পারিবারিক কবর স্থানে তাদের দাফনের প্রস্তুতি চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

বাগেরহাটে পানিতে ডুবে দাদা-নাতির মৃত্যু

আপডেট সময় ০৬:৩৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫