ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৭ বিয়ে করে আলোচিত সেই বন কর্মকর্তা পালানোর সময় আটক

  • বরিশাল প্রতিনিধি
  • আপডেট সময় ০৪:৪১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৫৩ বার পড়া হয়েছে

বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কবির হোসেন পাটোয়ারীকে আটক করেছে পুলিশ।গত বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে নগরীর নথুল্লাবাদ এলাকায় বন বিভাগের কোস্টাল সার্কেল কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

স্থানীয়রা জানায়, সরকারি কোয়ার্টার থেকে ট্রাকে মালামাল সরিয়ে পালানোর চেষ্টা করছিলেন তিনি। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায় এবং ট্রাকভর্তি মালামাল জব্দ করে।

বরিশাল সদর ফরেস্টার আবু সুফিয়ান সাকিব জানান, দায়িত্বে থাকাকালীন সময়ে কবির হোসেন বিভিন্নজনের কাছ থেকে টাকা ধার নেন। শুধু তার কাছেই দেনা রয়েছে প্রায় সাত লাখ টাকা। এছাড়া স্থানীয়দের কাছ থেকেও টাকা নিয়ে ফেরত দেননি তিনি। বুধবার রাতে সরকারি বাংলো থেকে মালামাল সরানোর সময় বিষয়টি টের পেয়ে পাওনাদার ও এলাকাবাসী মিলে তাকে আটক করেন। তার ট্রাকে সরকারি মালামালও পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।

এদিকে কবির হোসেন পালানোর অভিযোগ অস্বীকার করেন। তবে তিনি সংবাদকর্মীদের সামনে কোনও বক্তব্য দিতে রাজি হননি। এয়ারপোর্ট থানার ওসি আল মামুন জানান, বন কর্মকর্তা কবির হোসেনকে হেফাজতে রাখা হয়েছে। অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে নানা বিতর্কের জন্ম দেয়া এই কর্মকর্তা একাধিক বিয়ের কারণে বরিশালে ব্যাপক আলোচনায় ছিলেন। সম্প্রতি তার ১৭টি বিয়ের প্রাথমিক সত্যতা মেলায় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

এর আগে বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে প্রতারণা, যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে একাধিক মামলা হয়েছে। সর্বশেষ কয়েকজন স্ত্রী অভিযোগ দায়ের করলে মন্ত্রণালয়ের তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

কবির হোসেন চাঁদপুর জেলার তুষপুর গ্রামের বাসিন্দা। ঢাকা, খুলনা, সিরাজগঞ্জ ও বাগেরহাটসহ দেশের বিভিন্ন জেলায় কর্মরত অবস্থায় একই ধরনের অভিযোগে এর আগেও তিনি দু’বার বরখাস্ত হয়েছিলেন। তবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আবারো চাকরিতে ফিরে আসেন। বর্তমানে তার বিরুদ্ধে আদালতে নতুন মামলা হয়েছে, যা পিবিআই তদন্ত করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

১৭ বিয়ে করে আলোচিত সেই বন কর্মকর্তা পালানোর সময় আটক

আপডেট সময় ০৪:৪১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫