ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

ইভটিজিংয়ের দায়ে দণ্ডপ্রাপ্ত যুবদল নেতাকে দল থেকে অব্যাহতি

জামালপুরে ইভটিজিংয়ের দায়ে ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত যুবদল নেতা মো. সজল মাহমুদকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে জেলা যুবদল।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জামালপুর জেলা যুবদলের দপ্তর সম্পাদক মো. আতিকুর রহমান লিটন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

কারাদণ্ডপ্রাপ্ত মো. সজল মাহমুদ জামালপুর সদর উপজেলার ১ নম্বর কেন্দুয়া ইউনিয়ন যুবদলের সহসাংগঠনিক সম্পাদক এবং ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের যুবদলের সদস্য। তিনি ওই ইউনিয়নের কেন্দুয়া এলাকার শামিম মিয়ার ছেলে।

গত ৯ সেপ্টেম্বর সদর উপজেলার বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ে যুবদল নেতা সজল মাহমুদ স্কুল চলাকালীন ছাত্রীদের উত্যক্ত করেন। এ ঘটনায় ওই বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করে। ১১ সেপ্টেম্বর সজল মাহমুদ আবারও বিদ্যালয়ে প্রবেশ করে শিক্ষার্থীদের উত্যক্ত করলে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে রাখে। পরে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ছয় মাসের কারাদণ্ড দেন। বর্তমানে তিনি কারা ভোগ করছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে জামালপুর সদর উপজেলার অন্তর্গত ১নং কেন্দুয়া ইউনিয়ন যুবদলের সহসাংগঠনিক সম্পাদক ও ১নং ওয়ার্ড যুবদলের সদস্য মো. সজল মাহমুদকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় পদ-পদবী থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, জামালপুর জেলা শাখার আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব ও সদস্য সচিব সোহেল রানা খান ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। বহিষ্কৃত মো. সজল মাহমুদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জামালপুর জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সজল মাহমুদকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

ইভটিজিংয়ের দায়ে দণ্ডপ্রাপ্ত যুবদল নেতাকে দল থেকে অব্যাহতি

আপডেট সময় ০৪:০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫