ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন বদলির আদেশকে পাত্তা না দিয়ে সিএফ কার্যালয়ে দাপুটে হিসাবরক্ষক ইউছুপ মুরাদনগরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার ভোলাহাটে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধনী উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত! রাজনীতি শিখতে নাসীরুদ্দীন পাটওয়ারী আমার বাসায় আসতে চান: মেঘনা আলম স্ত্রীর দুই মামলায় জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন শিগগিরই ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ : স্বাস্থ্যমন্ত্রী প্রেমের বিচ্ছেদ সহ্য করতে না পেরে প্রেমিকাসহ ৪ জনকে হত্যা! ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী

দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের সত্যতা পেল দুদক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আকস্মিক অভিযানে অনিয়মের প্রমাণ মিলেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ সমন্বিত কার্যালয়ের উপপরিচালক তরুণ কান্তি ঘোষের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তার সঙ্গে ছিলেন অতিরিক্ত পরিচালক খালিদ মাহমুদ।

অভিযানকালে স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে শুরু করে রান্নাঘর ও বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা হয়। রোগীদের খাবারের মান যাচাই করতে গিয়ে দেখা যায়, সরবরাহকৃত মাছের ওজন নির্ধারিত মানের চেয়ে কম। এ ছাড়া, হাসপাতালের বিভিন্ন অপারেশনের নথি সংগ্রহ করে দুদক কর্মকর্তারা।

উপপরিচালক তরুণ কান্তি ঘোষ ঢাকা পোস্টকে বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। রোগীদের খাবার সরবরাহে অনিয়ম ধরা পড়েছে। পাশাপাশি গণমাধ্যমে প্রকাশিত সংবাদে ভুয়া অপারেশনের অভিযোগের বিষয়েও হাসপাতাল থেকে নথিপত্র জব্দ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে কমিশনে প্রতিবেদন পাঠানো হবে। স্থানীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দুদকের এই অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন মহল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন

দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের সত্যতা পেল দুদক

আপডেট সময় ০৮:১৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫