ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেট গ্যাস ফিল্ডসে বেতন ৩৬ লাখ, ওভারটাইমও ৩৬ লাখ ডিএনসিসির প্রকৌশলী খন্দকার মাহবুব আলমকে ঘিরে অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ মিরপুরের সাবেক ইউএনওর বিরুদ্ধে ফাঁকা রশিদে বিল করে অর্থ আত্মসাতের অভিযোগ অনিয়ম-দুর্নীতির অভিযোগে গণপূর্তের আলমগীর খানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে তদন্তের আবেদন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন বদলির আদেশকে পাত্তা না দিয়ে সিএফ কার্যালয়ে দাপুটে হিসাবরক্ষক ইউছুপ মুরাদনগরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার ভোলাহাটে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধনী উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত! রাজনীতি শিখতে নাসীরুদ্দীন পাটওয়ারী আমার বাসায় আসতে চান: মেঘনা আলম স্ত্রীর দুই মামলায় জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন

ফোনে অশ্লীল ভিডিও দেখান ছাত্রীদের, শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

মাগুরার মহম্মদপুরে আব্দুল হান্নান নামের এক শিক্ষকের বিরুদ্ধে কয়েকজন ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ওই শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরপাচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা অংশ নেন।

অভিযুক্ত আব্দুল হান্নান ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার বিরুদ্ধে চতুর্থ ও পঞ্চম শ্রেণির কয়েকজন ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই শিক্ষক ছাত্রীদের স্পর্শকাতর স্থানে হাত দেওয়া, অশোভন আচরণ এবং মোবাইলে অশ্লীল ভিডিও দেখানোর মতো কাজ করে আসছেন। তারা তার অবিলম্বে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

শিক্ষার্থীদের লিখিত অভিযোগে বলা হয়েছে, ধর্ম শিক্ষক হান্নান প্রায় প্রতিদিন তাদের সঙ্গে বাজে আচরণ করেন। এর আগেও তিনি আরেকটি বিদ্যালয়ে একই ধরনের অভিযোগের কারণে বদলি হয়েছিলেন। প্রভাবশালী পরিবারের সদস্য হওয়ায় তিনি শাস্তি এড়িয়ে যাচ্ছেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।

তবে অভিযুক্ত শিক্ষক মো. আব্দুল হান্নান অভিযোগ অস্বীকার করে দাবি করেন, গ্রাম্য শত্রুতার কারণে স্থানীয় একটি মহল তাকে ফাঁসাতে এসব অভিযোগ করছে।

এ বিষয়ে মহম্মদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার সাহা বলেন, ‘অভিযোগের বিষয়টি আমরা জেনেছি। শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. শাহীনুর আক্তার বলেন, ‘ঘটনাটি গুরুতর। প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেট গ্যাস ফিল্ডসে বেতন ৩৬ লাখ, ওভারটাইমও ৩৬ লাখ

ফোনে অশ্লীল ভিডিও দেখান ছাত্রীদের, শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

আপডেট সময় ০৮:২৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫