ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্যান্টের নিচে কোটি টাকার সোনাসহ ভারতীয় নাগরিক আটক কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে: কৃষিমন্ত্রী আগস্ট মাসে ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন চালু ঘোষণা কারিগরি শিক্ষার ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী চীনের এআই জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ নাগরিক দুর্ভোগ দূর করতে কুমিল্লায় সুজনের মানববন্ধন সাম্প্রদায়িক সংঘর্ষে শান্তির আহ্বান নেপালের প্রধানমন্ত্রীর ফ্যাসিবাদের ভয়াবহতার সাক্ষী ‘আয়নাঘরের’ দেয়াল : চিফ প্রসিকিউটর

জান্নাতুল ফেরদৌস মিতুর কোটি টাকার ঘুষ নিয়ে অবৈধ কর ফাইল

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন কর অঞ্চল–৫ এর সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতুর বিরুদ্ধে কোটি টাকার ঘুষ নিয়ে অবৈধভাবে কর ফাইল সাজানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা ইউনিটের তদন্তে উঠে এসেছে, ব্যবসায়ী সালাহ উদ্দিন আহমেদের আয়কর রিটার্নে কারসাজি করতে তার আইনজীবী ওবায়দুল হক সরকার সহকারী কর কমিশনার মিতুর সঙ্গে এক কোটি টাকার চুক্তি করেন। এর অংশ হিসেবে ইতোমধ্যে ৩৮ লাখ টাকা ঘুষ দেওয়া হয়। বিনিময়ে মিতু করদাতার সংবেদনশীল নথি আইনজীবীর হাতে তুলে দেন এবং ১২ করবর্ষের পুরোনো রিটার্ন পরিবর্তন করে দেন। এতে করমুক্ত সেবা খাতে যোগ করা হয় প্রায় ২৩৭ কোটি ৫৯ লাখ টাকার আয়।

তদন্তে আরও জানা গেছে, সালাহ উদ্দিন আহমেদ দীর্ঘদিন কর ফাঁকি দিয়ে আসছিলেন। আপিল, ট্রাইব্যুনাল ও হাইকোর্টে তার বিরুদ্ধে রায় আসার পর আইনজীবী নতুন ফন্দি আঁটেন। পরে এনবিআরের কর্মকর্তারা ওবায়দুল হকের চেম্বার থেকে ১২ করবর্ষের পরিবর্তিত রিটার্ন ও অন্যান্য নথি উদ্ধার করেন। এসব নথিতে ৭৫ কোটি টাকার কর ফাঁকির প্রমাণও পাওয়া গেছে।

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮–এর বিধি–১২ অনুযায়ী সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরপোশ ভাতা পাবেন।

এদিকে করদাতা সালাহ উদ্দিন আহমেদ এবং আইনজীবী ওবায়দুল হক সরকারের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে বলেও নিশ্চিত করেছে এনবিআর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্যান্টের নিচে কোটি টাকার সোনাসহ ভারতীয় নাগরিক আটক

জান্নাতুল ফেরদৌস মিতুর কোটি টাকার ঘুষ নিয়ে অবৈধ কর ফাইল

আপডেট সময় ০১:০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫