সংবাদ শিরোনাম ::
নাফরিজা শ্যামার সিদ্ধান্তে কাজ ছাড়াই ১০০ কোটি টাকা উত্তোলন ফতুল্লার ওসি মাহবুবের জমি দখলের রাজত্ব চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ, আটক ১ গাজায় ইসরায়েলি হামলায় আলজাজিরার ক্যামেরাম্যানসহ নিহত ৬ বিশ্বকাপের মাঝেই মেসির সতীর্থ কাসেমিরো! বাবার লাশ দাফন নিয়ে সাত সন্তানের আপত্তি, এলাকায় চাঞ্চল্য দেশের পাঁচ জেলায় ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত কুষ্টিয়ার বাইপাস সড়কে দুর্ঘটনা, নিহত ২ তানোরে ১১ কোটি টাকাা ব্যয়ে রাস্তা সংস্কার মান নিয়ে অসন্তুষ্ট স্থানীয়রা  বিয়ানীবাজার সীমান্তে ০২ কেজি  ভারতীয় গাজা  সহ একজনকে আটক করেছে বিজিবি

ভারত হাসিনা-আ. লীগ ছাড়া বাংলাদেশকে বন্ধু মনে করে না : দুদু

ভারত হাসিনা ও আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশকে ও এই দেশের জনগণকে বন্ধু মনে করে না বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, হাসিনা ও আওয়ামী লীগ তাদের বন্ধু। ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে, যে হাসিনা স্বৈরাচার গণহত্যাকারী ও তার বিচার এ দেশে চলছে এবং হবে।
মঙ্গলবার (১৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত ‘ভারত কি বাংলাদেশকে বিপদে ফেলতে চায়?’ শীর্ষক নাগরিক সমাবেশে এসব কথা বলেন বিএনপি ভাইস চেয়ারম্যান।

ভারতকে আহ্বান জানিয়ে দুদু বলেন, শেখ হাসিনা একজন খুনি, সে দেশের জনগণকে হত্যা করেছে। দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। তাই বিচারকার্য করার জন্য অনতিবিলম্বে তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিন।
ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ভারত আমাদের পানিতে মারতে চায়, ভাতে মারতে চায়। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ বাংলাদেশের মানুষ কখনো কারো বশ্যতা স্বীকার করেনি, ব্রিটিশদের কাছে করেনি, পাকিস্তানিদের কাছে করেনি। বিভিন্ন স্বৈরশাসকদের কাছে করেনি। এই দেশের মানুষ একসাগর রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে।

তিনি বলেন, হাজার হাজার বছর ধরে এই দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান মিলেমিশে বসবাস করছে। কেউ কারো প্রতি হিংসা-বিদ্বেষ পোষণ করে না। বাংলাদেশ হচ্ছে এমন একটি দেশ। আমাদের পার্শ্ববর্তী দেশ যখন পানি দরকার তখন পানি দেয় না। আবার যখন দরকার নাই তখন তিস্তা ব্যারেজ খুলে দেয়। বাংলাদেশের চারপাশের প্রতিটি বর্ডার লিখিতভাবে ভারত বন্ধ করে দিয়েছে, যাতে বাংলাদেশের মানুষ ব্যবসা না করতে পারে। তারা এরকম শত্রুতা পোষণ করে রেখেছে।

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য আবু নাসির মোহাম্মদ রহমাতুল্লাহ, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাফরিজা শ্যামার সিদ্ধান্তে কাজ ছাড়াই ১০০ কোটি টাকা উত্তোলন

ভারত হাসিনা-আ. লীগ ছাড়া বাংলাদেশকে বন্ধু মনে করে না : দুদু

আপডেট সময় ০১:৩৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫