সংবাদ শিরোনাম ::
নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি রাজবাড়ীর কালুখালীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস তরুণদের প্রলোভনে ফাঁদ, ‘অতিথি ডটকম’-এর বিরুদ্ধে শত কোটি টাকার প্রতারণার অভিযোগ দেড়শ বছরের পুরোনো আইন বাতিল করে সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস ফরিদপুরে ফ্যাসিস্ট শ্রমিক লীগ নেতা হাকিম কে গ্রেফতার ও তাঁর  দুর্নীতির তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন জুড়ী ও বড়লেখায় প্রতিটি ইউনিয়নে হচ্ছে খেলার মাঠ!  ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, প্রশ্নের মুখে রাজিব দাশ সওজে টেন্ডার বাণিজ্যের ‘গডফাদার’ মনিরুজ্জামান মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

আমরা উপদেষ্টাদের দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখছি : নাহিদ

বিভিন্ন ঘটনায় কিছু কিছু উপদেষ্টাদের দায়িত্বজ্ঞানহীন আচরণ লক্ষ্য করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২২ জুলাই) এনসিপির অস্থায়ী কার্যালয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা সরকারের আরও মানবিক ও দায়িত্বশীল আচরণ আশা করেছিলাম।গতকালের ঘটনার পর থেকে যা যা হয়েছে, সেখানে আরো দায়িত্বশীল হলে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে যেত না।

বিমান বিধ্বস্তে হতাহতের সঠিক তথ্য প্রকাশের আহ্বান জানিয়ে নাহিদ বলেন, ঘটনার বিষয়ে সঠিক তথ্য প্রকাশ ও প্রচার করতে হবে। তথ্য নিয়ে নানা বিভ্রান্তি রয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে কিছুটা ক্ষোভ রয়েছে। সরকারের কাছে যতটুকু সত্য তথ্য আছে, সেটি সঠিকভাবে প্রকাশ ও প্রচার জরুরি। এতে গুজব ছড়াত না।

এ সময় নাহিদ বলেন, ২১ জুলাই তিনটার সময় আমাদের জানতে হচ্ছে এসএসসি পরীক্ষা স্থগিত। আবার কোনো উপদেষ্টা শিক্ষা উপদেষ্টাকে ফোন দিয়ে পাচ্ছে না। একটা সরকারে যদি এমন অবস্থা হয় নিজেদের মধ্যে সমন্বয়হীনতা- তাহলে কীভাবে হবে? দেশে ইমার্জেন্সি একটা সিচুয়েশন চলছে, ছাত্রসমাজ যে ট্রমার মধ্যে আছে সেখানে একটা সিদ্ধান্ত নিতে এত দেরি হলো।

এ সময় মাইলস্টোন শিক্ষার্থীদের দেওয়া ৬ দফা দাবির সঙ্গেও একাত্মতা পোষণ করেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

আমরা উপদেষ্টাদের দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখছি : নাহিদ

আপডেট সময় ০৮:৫৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫