সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি রাজবাড়ীর কালুখালীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস তরুণদের প্রলোভনে ফাঁদ, ‘অতিথি ডটকম’-এর বিরুদ্ধে শত কোটি টাকার প্রতারণার অভিযোগ দেড়শ বছরের পুরোনো আইন বাতিল করে সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস ফরিদপুরে ফ্যাসিস্ট শ্রমিক লীগ নেতা হাকিম কে গ্রেফতার ও তাঁর  দুর্নীতির তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন জুড়ী ও বড়লেখায় প্রতিটি ইউনিয়নে হচ্ছে খেলার মাঠ!  ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, প্রশ্নের মুখে রাজিব দাশ সওজে টেন্ডার বাণিজ্যের ‘গডফাদার’ মনিরুজ্জামান

আওয়ামী লীগ বাংলাদেশি না, ভারতীয় রাজনৈতিক দল: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশি রাজনৈতিক দল না, আওয়ামী লীগ ভারতীয় দল। এ কারণেই তারা বলে ভারতকে যা দিয়েছি ভারত সেটা আজীবন মনে রাখবে। আমরা বলি শুধু তোমাদের জীবদ্দশায় নয়, তোমাদের পরবর্তী প্রজন্ম যদি ভারতের সেবাদাসত্ব বাংলাদেশে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে, বাংলাদেশের মানুষ মেনে নিবে না।

শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় এনসিপির পদযাত্রায় তিনি এসব কথা বলেন। এদিন সারা বাংলাদেশে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু করে চাষাঢ়া বিজয় স্তম্ভের সামনে পথসভা করা হয়।

আখতার হোসেন বলেন, আওয়ামী লীগের প্রতিবারের নির্বাচনে তাদের সেবাদাস ছিল জাতীয় পার্টিসহ ১৪ দল। তারা বাংলাদেশের মানুষের সঙ্গে গাদ্দারি করে গণতন্ত্রকে হত্যা করে আওয়ামী লীগের ডামি নির্বাচনগুলোর বৈধতা দিয়েছে। আওয়ামী লীগের সব দোসরকে অবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আওয়ামী লীগ অস্থিমজ্জায় সন্ত্রাসী সংগঠন। তাদের মধ্যে ভালো নেতা খুঁজতে গেলে আওয়ামী লীগ উজাড় হয়ে যাবে।

তিনি আরও বলেন, একটা দুইটা জায়গায় সন্ত্রাসী হামলা করে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। আমাদের ভাইয়েরা আমাদের সামনে জীবন দিয়েছে, শপথ নিয়েছি এই বাংলাদেশে আওয়ামী সন্ত্রাসীদের কখনো ফিরে আসতে দিবো না। আওয়ামী লীগকে ফেরানোর জন্য ভারতীয় শক্তিগুলো একযোগে মাঠে নেমেছে।
এসময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিনসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি!

আওয়ামী লীগ বাংলাদেশি না, ভারতীয় রাজনৈতিক দল: আখতার হোসেন

আপডেট সময় ১২:০১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫