ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের গণপূর্তের ১৯ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিভিন্ন দপ্তর ও প্রকল্পে পদায়ন নাশকতা-সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ইবিতে একুশ শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের নবীনবরণ চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাভুমা আইসিজের রায়ের পর চাপে সু চি ও মিন অং হ্লাইং ১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

বগুড়ার গাবতলী উপজেলায় নবাগত ইউএনও আফতাবুজ্জামানের যোগদান

বগুড়ার গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে মোঃ আফতাবুজ্জামান-আল-ইমরান গতকাল বৃহস্পতিবার (২৪নভেম্বর) যোগদান করে দায়িত্বভার গ্রহন করেছেন। ৩৪তম বিসিএস এর মাধ্যমে ২০১৬সালে ১লা জুন প্রথমে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে চাকুরীতে যোগদান করেন।

এরপর সহকারী কমিশনার (ভুমি) হিসেবে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর ও রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় কর্মরত ছিলেন। এ ছাড়া ২০২১ সালের ১৫অক্টোবর উচ্চ ডিগ্রি অর্জনের জন্য সরকারীভাবে ইংল্যান্ডে যান। আর ইংল্যান্ড থেকে এসে গত ১৬নভেম্বর/২২ বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করলে ২৪নভেম্বর/২২ বৃহস্পতিবার এই প্রথম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে গাবতলীতে যোগদান করেন।

তিনি ১৯৮৯ সালের ১লা মার্চ জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার পলিশা গ্রামে মুসলিম সম্ভ্যন্ত পরিবারে জন্ম গ্রহন করেন। নবাগত ইউএনও মোঃ আফতাবুজ্জামান-আল-ইমরান রংপুর ক্যাডেট স্কুল ও কলেজের ছাত্র ছিলেন। তাঁর বাবা খলিলুর রহমান সরকারী চাকুরী করতেন।

নবাগত ইউএনও মোঃ আফতাবুজ্জামান-আল-ইমরান এক কন্যা সন্তানের জনক। তাঁর স্ত্রী মেরিনা আফরোজ কিছুদিনের মধ্যে বগুড়ার কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করবেন। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আফতাবুজ্জামান-আল-ইমরান এই প্রতিবেদককে জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন এবং মিশন নিয়ে সকলের সহযোগিতায় সার্বিক বিষয়ে গাবতলী উপজেলার সর্বস্তরের মানুষের জন্য কাজ করতে চাই।

উল্লেখ্য, গাবতলীর সদ্য বিদায়ী ইউএনও মোছাঃ রওনক জাহান ৩বছর ৩মাস আগে যোগদান করে দায়িত্বভার গ্রহন করে ছিলেন। এখন তিনি নাটোর জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করছেন। গতকাল ২৪নভেম্বর ইউএনও মোছাঃ রওনক জাহান এর বিদায়কালে অনেকে চোখের জল ফেলেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট

বগুড়ার গাবতলী উপজেলায় নবাগত ইউএনও আফতাবুজ্জামানের যোগদান

আপডেট সময় ০৮:৩৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২