ঢাকা ১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

অঘটনের দিনে এবার ডেনমার্ককে রুখে দিল তিউনিসিয়া

দিনটা শুরু হয়েছিল সৌদি আরবের কাছে আর্জেন্টিনার পিলে চমকে যাওয়া দিয়ে। দিনের দ্বিতীয় ম্যাচে এবার ক্রিশ্চিয়ান এরিকসেনের ডেনমার্ককে গোলশূন্য ড্রয়ে রুখে দিল তিউনিসিয়া।

গেল ইউরোর সেমিফাইনালিস্ট ডেনমার্ক। বিশ্বকাপ বাছাইপর্বেও খেলেছে বেশ দাপটের সঙ্গে। সেই দলটিকে এবারের ডার্ক হর্স বলেও মনে করা হচ্ছিল বেশ। সেই ডেনমার্ককেই দারুণভাবে রুখে দিল আজ তিউনিসিয়া।

তবে স্কোরলাইন যেমন বলছে, খেলাটা অমন ম্যাড়মেড়ে ছিল না মোটেও। ডি গ্রুপের প্রথম ম্যাচে আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে শুরু থেকেই তিউনিসিয়া বেশ শক্তির পসরা সাজিয়ে বসেছিল। শুরুতে দাপট ছিল তাদেরই।

ডেনমার্ক অবশ্য ধীরে ধীরে ফিরে আসে ম্যাচে। বলের দখলে আধিপত্য বিস্তার শুরু করে দলটি। তবে তিউনিসিয়ার দাপট তাতে কমেনি একটুও। দুই অর্ধে বারদুয়েক দারুণ সুযোগ এসেছিল দলটির সামনে, কাজে লাগানো হয়নি যদিও।

তবে ম্যাচের সেরা সুযোগটা এসেছিল ডেনমার্কের আন্দ্রেয়াস কর্নেলিয়াসের কাছে। তবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তার হেডারটা প্রতিহত হয় পোস্টে।

তাতে তিউনিসিয়া অবশ্য একটা বার্তাও দিয়ে দিল বাকি গ্রুপের বাকি দুই দল ফ্রান্স আর অস্ট্রেলিয়াকে। দলটাকে হালকাভাবে নিলে বড় ভুলই হয়ে যাবে!

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

অঘটনের দিনে এবার ডেনমার্ককে রুখে দিল তিউনিসিয়া

আপডেট সময় ০৯:৫৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২