ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাতকড়াসহ আদালত চত্বর থেকে পালালেন মাদক মামলার আসামি যুক্তরাষ্ট্রে ভয়াবহ দুর্যোগ, ঘর হারাল ৬৭ হাজার মানুষ চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ নরসিংদীতে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪৯ বগুড়ার সাব-রেজিস্ট্রার অনিমেষ পালের বিরুদ্ধে অবৈধ সম্পদ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হতে আর কত দিন লাগবে, জানালেন জ্বালানি মন্ত্রী গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না : নাহিদ ইসলাম শিবির করায় ববির এক চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর, অতঃপর চাকরিচ্যুত জুলাই দিবস পালন শেষে জাজিরা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন ১২ হাজার টাকার ঋণ, ১৩ লাখ টাকার মামলা; বালিয়াডাঙ্গীতে গ্রেপ্তার সুদ ব্যবসায়ী

পদোন্নতি পেয়ে ডিএমডি হলেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চার কর্মকর্তা

সরকারি দুই ব্যাংকের চার মহাব্যবস্থাপককে (জিএম) উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার (২১ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

জিএম থেকে পদোন্নতি পেয়ে ডিএমডি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন অগ্রণী ব্যাংকের জিএম ড. মো. আব্দুল্লাহ আল মামুন। তিনি পদোন্নতি পেয়ে জনতা ব্যাংকের ডিএমডি হয়েছেন, তার পদোন্নতি ২৬ নভেম্বর থেকে কার্যকর হবে।

জনতা ব্যাংকের রেজিনা পারভীন অগ্রণী ব্যাংকের ডিএমডি হয়েছেন, তিনি ২৭ নভেম্বর থেকে দায়িত্ব পালন করবেন। জনতা ব্যাংকের বিশ্বজিত কর্মকারকে একই ব্যাংকের ডিএমডি করা হয়েছে এবং বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের জিএম পারভীন আকতারকে অগ্রণী ব্যাংকের ডিএমডি পদে পদোন্নতি দিয়েছে সরকার। তাদের দুজনের পদোন্নতি আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে নিয়োগ বা পদোন্নতি ও পদায়ন বিষয়ক নীতিমালা-২০১৯ ও সরকার কর্তৃক সময়ে সময়ে জারি করা নীতিমালা ও প্রজ্ঞাপন দ্বারা পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের চাকরি নিয়ন্ত্রিত ও পরিচালিত হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাতকড়াসহ আদালত চত্বর থেকে পালালেন মাদক মামলার আসামি

পদোন্নতি পেয়ে ডিএমডি হলেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চার কর্মকর্তা

আপডেট সময় ১০:৩৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২