ঢাকা ০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের লক্ষ্যবস্তু করছে ফ্যাসিস্ট শক্তি: নাহিদ ইসলাম তথ্য কমিশনের ১০০ দিনের পরিকল্পনা, বিশ্ববিদ্যালয়ে হবে আরটিআই মেলা ছাউনিহীন ফুলবাড়ী রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম, রোদ-বৃষ্টিতে যাত্রীদের দুর্ভোগ মামলার আসামি হওয়া সত্ত্বেও শ্রীপদ দেবের পদোন্নতি: তীব্র ক্ষোভ কাব্য মারানকে বিয়ে করলেন অনিরুদ্ধ, সানরাইজার্সের সহ-মালিক এখন তাঁর স্ত্রী সাবেক টিআই তুহিন ও স্ত্রীর ৬ কোটি টাকার সম্পদ অবৈধভাবে ইটভাটা চালাতে দেওয়া হবে না, ইউএনওর কঠোর বার্তা ‘এটি ফারহানের গোল, মেসি-নেইমারের নয়’: জামাল ভূঁইয়া সরকারি চাকরিকে রক্ষা কবজ বানিয়ে হিসাবরক্ষক শহিদুল ইসলামের কোটি টাকার প্রতারণা প্যাকিং মেশিনের ঘোষণায় আমদানি, জব্দ সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট

ইসকনের পরিচয় জানতে চেয়েছেন হাইকোর্ট

ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন এক আইনজীবী। যার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষের মতামত জানতে জরুরি ভিত্তিতে অ্যাটর্নি জেনারেলকে আদালতে ডেকে পাঠানো হয়।

বুধবার (২৭ নভেম্বর) বিচারপতি ফারাহ মাহবুবের হাইকোর্ট বেঞ্চে পত্রিকাসহ আবেদন করেন আইনজীবী। যেখানে গতকালের প্রসঙ্গ তুলে ধরা হয়।

আদালতে এসে অ্যাটর্নি জেনারেল বলেন, সারাদেশের মানুষের মত তারও হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কিন্তু এ বিষয় এখনই কোনো সিদ্ধান্ত যেনো আদালত না নেয়। কারণ সরকার এরই মধ্যে ব্যবস্থা নেয়া শুরু করেছে। সরকারের কাছে এটি এখন ১ নম্বার এজেন্ডা।

এ সময় হাইকোর্ট বলেন, এরা কারা? এদের পরিচয় কি?

আদালত আরও বলেন, চট্টগ্রাম-রংপুরে এসব কি শুরু হয়েছে? এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, এ বিষয়ে কাজ শুরু হয়েছে।

পরে হাইকোর্ট বলেন, বিকেলের মধ্যে আমাদের বিস্তারিত জানান। অ্যাটর্নি জেনারেল বলেন, আমাকে একটা দিন সময় দিন। আগামীকাল এ বিষয়ে জানাবো, আজকের মধ্যে সম্ভব হবে না।

পরে হাইকোর্ট বলেন ঠিক আছে কালকের মধ্যে একটা প্রতিবেদন দেন। তবে কোনো ভাবেই যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেদিকে খেয়াল রাখবেন।

প্রসঙ্গত, চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের ইসকন অনুসারীরা এক আইনজীবীকে পিটিয়ে, কুপিয়ে হত্যা করে।

গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে ইসকনের অনুসারীরা চট্টগ্রাম আদালত এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা শুরু করলে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তাদের বাধা দেন। এরপর তাকে তুলে নিয়ে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম টাওয়ারের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে সাইফুলকে কুপিয়ে আহত করে ইসকন সদস্যরা। গুরুতর আহত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের লক্ষ্যবস্তু করছে ফ্যাসিস্ট শক্তি: নাহিদ ইসলাম

ইসকনের পরিচয় জানতে চেয়েছেন হাইকোর্ট

আপডেট সময় ০২:০০:০১ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪