ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

বাংলাদেশের রিকশা যাচ্ছে ইউরোপে : বিজিএমইএ

বাংলাদেশকে বিশ্বের দরবারে ব্র্যান্ডিং করতে দেশের রিকশা ইউরোপে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানকিারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। তিনি বলেছেন, ম্যানচেস্টার মিউউজিয়ামের এশিয়ান গ্যালারিতে দর্শনার্থীদের রিকশায় চড়ার স্বাদ পূরণ করবে ঢাকার রিকশা।

রোববার (২০ নভেম্বর) বিজিএমইএ কার্যালয়ে দেশকে ব্র্যান্ডিং করতে বিজিএমইএ’র নতুন উদ্যোগ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের প্যাডেল চালিত রিকশার ঐতিহ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রম ছড়িয়ে দিতে কাজ করছে স্বেচ্ছাসেবী তরুণদের সংগঠন উই লাভ রিকশা। রিকশার ইউরোপ যাত্রায় উই লাভ রিকশা সংগঠনের সঙ্গে বিজিএমইএ, ম্যানচেস্টার মিউজিয়াম, ব্রিটিশ কাউন্সিল কাজ করছে। প্রথমে দুটি রিকশা পাঠানো হচ্ছে, একটি ম্যানচেস্টার মিউউজিয়ামের এশিয়ান গ্যালারিতে প্রদর্শনীর জন্য, অন্যটি দর্শনীয় স্থানগুলোতে
দর্শনার্থীদের ভ্রমণের জন্য।

সংবাদ সম্মেলনে, বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে আগামী বছরের জানুয়ারিতে প্রতিবন্ধীদের খেলোয়ারদের নিয়ে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি ওডিআই হুইলচেয়ার টুর্নামেন্ট করা হবে।

এছাড়াও ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি পিস পেইজেন্ট প্রতিযোগিতার মাধ্যমে ব্র্যান্ডিং করা হবে। সে লক্ষ্যে চলতি ডিসেম্বরে দক্ষিণ কোরিয়া সফর করবে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের সারা নানজেবা তোসা।

বিজিএমইএ সভাপতি বলেন, এই ব্যতিক্রমী উদ্যোগটি বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উদ্যোগে থাকতে পেরে বিজিএমইএ আনন্দিত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

বাংলাদেশের রিকশা যাচ্ছে ইউরোপে : বিজিএমইএ

আপডেট সময় ০৩:৪৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২