সংবাদ শিরোনাম ::
চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ফরিদপুরে শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে  শিশু ধ’র্ষনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে বিদ্যুৎ এর দাবিতো পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সেমি ডিপ, নলকূপ, আলমারি ও ল্যাপটপ বিতরণ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালুখালীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ

পটুয়াখালীতে শেখ রাসেলের জন্মদিন পালন

শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬১তম জন্মদিন উপলক্ষে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সদস্য এবং পৌর ছাত্রলীগ নেতা আমিনুর রহমান সিফাত খানের নেতৃত্বে দুস্থ ও গরিবদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরের পর ফেসবুক লাইভে এসে সিফাত খান শহরের ব্যায়ামাগার মোড় এলাকার বেশ কিছু বাড়িতে খাবার বিতরণ করেন।

ছাত্রলীগ নেতাদের পক্ষ থেকে এ সংক্রান্ত বেশ কিছু ভিডিও ক্লিপ সাংবাদিকদের কাছে পাঠানো হয়েছে। ভিডিওতে দেখা যায়, প্রতিটি খাবারের প্যাকেটে লেখা ছিল: ‘বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী পৌর শাখার পক্ষ থেকে শিশু শহীদ শেখ রাসেলের ৬১তম জন্মদিন উপলক্ষে দুস্থ ও গরিবদের মাঝে খাবার বিতরণ। সৌজন্যে, আমিনুর রহমান সিফাত খান, সাবেক সহসম্পাদক ও সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ, পটুয়াখালী জেলা শাখা।’

ভিডিওতে সিফাত খান খাবার বিতরণের সময় শেখ রাসেল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করতে বলেন।

দলীয় এই কার্যক্রমের পর শহরে বিষয়টি নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে, কারণ এটি ৫ আগস্টের পর পটুয়াখালী ছাত্রলীগ নেতাদের প্রথম প্রকাশ্য কর্মসূচি যা ফেসবুক লাইভে প্রচারিত হয়েছে। আমিনুর রহমান সিফাত খান, যিনি ৫ আগস্টের পর দায়ের করা বেশ কিছু মামলার আসামি, তিনি কীভাবে প্রকাশ্যে এই কর্মসূচি পালন করছেন, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

পটুয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি সামিম চৌধুরী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সময় সিফাত খান শিক্ষার্থী ও দলীয় নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছেন। তিনি একাধিক মামলার আসামি হওয়া সত্ত্বেও কীভাবে প্রকাশ্যে এই কর্মসূচি পালন করছেন, তা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্ব দেওয়া উচিত।

এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহম্মেদ বলেন, আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে

পটুয়াখালীতে শেখ রাসেলের জন্মদিন পালন

আপডেট সময় ০৮:১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪