ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

বিএনপি ধান্দাবাজের দল না-হাজী ইয়াছিন

বিএনপির ত্রাণ ও পূণঃবাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিন বলেছেন, অনেকে এখন গায়ের সাথে গা লাগিয়ে ছবি তুলবে। সেই ছবি ব্যবহার করে ধান্দা করবে। নাম পড়বে বিএনপির। এরা বিএনপির কেউ না। বিএনপি ধান্ধাবাজের দল না। বিএনপি সেই দল যে দলের নেতা জিয়াউর রহমান বন্দুক কাঁধে নিয়া স্বাধীনতা যুদ্ধে গিয়েছে। ২/১ টা ধান্ধাবাজ আছে যারা এর নামে হের নামে মামলা দিয়া ধান্ধা করে।

সোমবার (৭ অক্টোবর) বিকেলে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার একটি রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কুমিল্লা বিভাগীয় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির এই নেতা।

হাজী ইয়াছিন বলেন, খোতবার সময় দেখেছি অনেক ইমাম সাহেব এনএসআই লোকের ভয়ে এদিক সেদিক তাকাতো। কখন জানি কোন কথায় ধইরা বসে। আর আলেম ওলামাদেরতো জঙ্গি বানিয়ে জেলে ঢুকিয়েছে। আপনারাই সেই ওলামা দল যারা সামনে বড় ভূমিকা রাখবে। অনেকে বলেছেন দলে অতিথি পাখিদের জায়গা দেয়া হবে না। আমি বলবো আমাদের নেতার দরকার নেই। কর্মী ও সাপোর্টার লাগবে। ভোটার লাগবে। কারণ সামনের দিকে ভোটের বাক্স হবে ইমাম সাহেবের খোতবার মিম্বরের মতো পবিত্র। আগের মতো কেউ চাইলেই সেখানে ঢুকতে পারবে না।

কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ ইকবাল হোসাইন নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় ওলামা দলের আহ্বায়ক মাওলানা কাজী সেলিম রেজা। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী, সদস্য অধ্যক্ষ শাহ্ মো. নেছারুল হক, ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী আলমগীর হোসেন, সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদার, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

বিএনপি ধান্দাবাজের দল না-হাজী ইয়াছিন

আপডেট সময় ১১:৩৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪