ঢাকা ১০:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

সোনারগাঁয়ে আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বাড়িচিনিষ এলাকায় গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার সন্ধ্যায় স্বামী হাবিবুর রহমান ও সোমবার সকালে তার স্ত্রী লায়লা বেগমের মৃত্যু হয়।

দগ্ধ তাদের ছেলে রিফাত হোসেনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান এলাকাবাসী।

জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়িচিনিষ গ্রামের কবির মিয়ার বাড়ির ভাড়াটিয়া লায়লা বেগম গত বুধবার রাতে গ্যাসের চুলা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। রাতে গ্যাসের চুলা লিকেজ হয়ে গ্যাস বের হয়ে বিল্ডিংয়ের পুরো রুমে ছড়িয়ে পড়ে। পর দিন বৃহস্পতিবার সকালে ফজর নামাজ পড়ে লায়লা বেগম গ্যাসের চুলা জ্বালাতে আগুন দিলে বাতাসে মিশে থাকা গ্যাসে আগুন লেগে পুরো বিল্ডিংয়ের রুমে ছড়িয়ে পড়ে। এতে রুমের ভেতর থাকা লায়লা বেগম (৫০), তার স্বামী হাবিবুর রহমান (৫৫) ও ছেলে রিফাত হোসেনের (২৫) গায়ে আগুন লেগে যায়। আগুনে তাদের শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যায়।

এ সময় তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে ও তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মহসিন বলেন, গ্যাসের আগুনে দগ্ধ দুজনের মৃত্যুর খবর শুনেছি। তবে এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেননি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

সোনারগাঁয়ে আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

আপডেট সময় ১০:২৭:১৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪