সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

রাণীনগরে বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ

নওগাঁর রাণীনগর উপজেলা বিএনপির পার্টি অফিসে (দলীয় কার্যালয়) অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতের অন্ধকারে উপজেলা বাসট্যান্ড এলাকায় বিএনপির পার্টি অফিসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে রোববার সকালে উপজেলা বিএনপি ও তার সহযোগী অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।

রাণীনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোসারব হোসেন জানান, সকালে নেতাকর্মীদের মাধ্যমে খবর পাই উপজেলা পার্টি অফিসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। এতে পার্টি অফিসে থাকা জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়াসহ বেশ কয়েকটি ছবি, ব্যানার এবং প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে। এছাড়া ইটের দেওয়াল ও চেয়ার ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

তিনি আরও জানান, আমরা ধারণা করছি শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী সন্ত্রাসীরা এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা চেয়ে মামলা দায়ের করব।

এ বিষয়ে রাণীনগর থানার ওসি মো. মেহেদী মাসুদ বলেন, খবর পেয়ে সেনাবাহিনীসহ আমরা বিএনপির পার্টি অফিস পরিদর্শন করেছি। এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ বা মামলা দায়ের করেনি। অভিযোগ বা মামলা দায়ের করা হলে তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

রাণীনগরে বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ

আপডেট সময় ১০:৪৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪