ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

বাড়ল তেল ও চিনির দাম

সয়াবিন তেল ও চিনির দাম আরও বেড়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য দুটির সংকটের মধ্যেই দাম বাড়ানোর ঘোষণা এলো।

বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হবে ১৯০ টাকা। আগের চেয়ে কেজিতে বেড়েছে ১২ টাকা। আর প্যাকেটজাত চিনি কেজিতে ১৩ টাকা বাড়িয়ে করা হয়েছে ১০৮ টাকা।

আজ থেকেই নতুন এই দাম কার্যকর হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা যায়, ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বুধবার সয়াবিন তেলের দাম বৃদ্ধির এই সিদ্ধান্ত মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানায়। একইভাবে গতকালই চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন।

এতোদিন বোতলজাত সয়াবিন ১৭৮ টাকা কেজিতে বিক্রি হতো। নতুন মূল্য অনুযায়ী আজ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়ে হয়েছে ৯২৫ টাকায়। এত দিন দাম ছিল ৮৮০ টাকা, তার মানে নতুন করে বাড়ছে ৪৫ টাকা।

অন্যদিকে খোলা সয়াবিনের দাম লিটারে ১৪ টাকা বাড়ানো হয়েছে। তাতে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের নতুন দাম হচ্ছে ১৭২ টাকা। এত দিন প্রতি লিটার বিক্রি হয়েছে ১৫৮ টাকায়। আর প্রতি লিটার খোলা পাম তেল বিক্রি হবে ১২১ টাকায়।
অন্যদিকে প্রতি কেজি প্যাকেটজাত চিনি আজ থেকে ১০৮ টাকায় বিক্রি হবে। আগে দাম ছিল ৯৫ টাকা। নতুন দর অনুযায়ী ৫০ কেজির চিনির বস্তার দাম হবে ৫ হাজার ১০০ টাকা। এ ক্ষেত্রে প্রতি কেজি খোলা চিনির দাম পড়বে ১০২ টাকা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

বাড়ল তেল ও চিনির দাম

আপডেট সময় ০৩:৪৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২