সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

বিকাশের ব্র্যান্ড এনডোর্সার হলেন বক্সার সুর কৃষ্ণ চাকমা

বক্সিং ক্যারিয়ারের সাফল্যকে আরও এগিয়ে নিতে বিকাশের ব্র্যান্ড এনডোর্সার হলেন দেশের প্রফেশনাল বক্সার ও সাউথ এশিয়ান প্রো বক্সিং চ্যাম্পিয়ন সুর কৃষ্ণ চাকমা। দেশে বক্সিং খেলার উন্নয়ন ও সুর চাকমার ক্যারিয়ারকে আরও শাণিত করতে এই উদ্যোগ নিয়েছে বিকাশ।

বিকাশের প্রধান কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যান্ড এনডোর্সার হিসেবে এক বছরের জন্য চুক্তিতে সই করেন সুর কৃষ্ণ চাকমা। এ সময় উপস্থিত ছিলেন বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বিকাশ বিশ্বাস করে মানুষের ক্ষমতায়নে, স্বাবলম্বী হওয়া ও অর্থনৈতিক মুক্তিতে। নিজের শ্রম ও উদ্যমে সেই বিশ্বাসকে প্রতিফলিত করে যাচ্ছেন সুর কৃষ্ণ চাকমা, স্বপ্ন দেখাচ্ছেন নতুন প্রজন্মকে। বক্সিং রিংয়ে এই অর্জনের ধারাকে অব্যাহত রাখতে এই বক্সারের পাশে থাকবে দেশের সবচেয়ে বড় এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ।

বিকাশের সঙ্গে নতুন এই পথচলা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সুর কৃষ্ণ চাকমা বলেন, বিকাশ দেশের মানুষের আর্থিক অন্তর্ভুক্তিতে বিশেষ অবদান রাখছে। বিকাশের মতো ব্র্যান্ডের সাথে এই পথচলা আমার বক্সিং ক্যারিয়ারকে আরও উজ্জ্বল করবে।

দেশের সেরা এই বক্সারকে শুভেচ্ছা জানিয়ে বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী বলেন, সুর কৃষ্ণ চাকমা দেশের জন্য আরও সাফল্য নিয়ে আসবেন। তার অর্জন মানেই দেশের অর্জন। তার সাথে থাকতে পেরে আমরা আনন্দিত।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির ছাত্র এই বক্সার স্নাতক ও স্নাতকোত্তর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে। রাঙ্গামাটিতে জন্মগ্রহণ করা সুর কৃষ্ণ চাকমা স্বপ্ন দেখেন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের হয়ে বক্সিংয়ে আরো বড় অর্জন নিয়ে আসার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

বিকাশের ব্র্যান্ড এনডোর্সার হলেন বক্সার সুর কৃষ্ণ চাকমা

আপডেট সময় ০৯:১৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২