ঢাকা ১০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিস আলম আহত রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক ফরিদপুর কোতোয়ালি থানার ওসির সাথে রিপোর্টার্স ক্লাব ফরিদপুর মতবিনিময়  মাধবদীতে দুই কোটি টাকার কারেন্ট জাল জব্দ, ৩ জনকে জরিমানা  কাজী সরোয়ার সভাপতি, ওয়াহিদুজ্জামান সেক্রেটারী নির্বাচিত নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির সভাপতি জাহিদ, সম্পাদক সৈকত রেমিট্যান্সের বিনিময়ে ফিরল দুই ভাইয়ের লা’শ, হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায় কেরানীগঞ্জ দক্ষিণ সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ, জালিয়াতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ চেক ডিজঅনারের পর আদালতে মামলা, গ্রেপ্তারি পরোয়ানার আবেদন

ইমরানের দলের আরেক নেতা গ্রেফতার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ইসলামাবাদের সভাপতি আমির মুঘলকে আবারও গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে পিটিআইয়ের আইনজীবী অসিম বেগ জানিয়েছেন, ইসলামাবাদ জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

তবে পিটিআই নেতা আমির মুঘলকে পুনরায় গ্রেফতার করার কারণ জানা যায়নি।

জানা যায়, পাকিস্তানের সাবেক ক্ষমতাসীন দলটি ৬ জুলাই প্রাদেশিক রাজধানীতে সমাবেশের জন্য প্রস্তুতি নিচ্ছিল। তার আগেই দলটির এই প্রাদেশিক সভাপতিকে গ্রেফতার করা হলো।

গত মাসেই তিনি জেলা প্রশাসকের সঙ্গে দেখা করেন এবং সমাবেশের সম্ভাব্য অবস্থানসহ সব বিষয় নিয়ে আলোচনা করেন।

এদিকে পিটিআই নেতা আলী মুহাম্মদ খান স্বাধীনতা ও আইনের শাসনের প্রতি সম্মান জানিয়ে আসন্ন সমাবেশে যোগ দেওয়ার জন্য জাতির প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘৬ জুলাই ইসলামাবাদে একটি গুরুত্বপূর্ণ সমাবেশের আয়োজন করেছে পিটিআই। এটি সমগ্র জাতির জন্য স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সঠিক পদক্ষেপ নেওয়ার একটি বার্তা। ক্ষমতাশালীদের আইনের আওতায় আনার জন্য আমাদের এই লড়াই’।

আলী মুহাম্মদ খান এসময় পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের কারাবন্দি অবস্থার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, ‘জাতির একজন নেতাকে এমন কঠোর পরিস্থিতিতে রাখা সত্যিই গভীর দুঃখজনক। আমাদের নেতা একটি দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা এবং মাফিয়ার বিরুদ্ধে লড়াই করছেন। আমরা তার সঙ্গে আছি।’ তথ্যসূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

ইমরানের দলের আরেক নেতা গ্রেফতার

আপডেট সময় ০৫:২৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪