ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ভারতে এক্সপ্রেসওয়ে দুর্ঘটনায় নিহত ৬

ভারতের মুম্বাই-নাগপুর এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

শুক্রবার রাত ১১টার দিকে মুম্বাই থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে জালনা জেলার কাদওয়াঞ্চি গ্রামের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, একটি সুইফট ডিজায়ার জ্বালানি ভরার পরে ভুল দিক থেকে হাইওয়েতে প্রবেশ করলে এরটিগা গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এরটিগাটি নাগপুর থেকে মুম্বাই যাচ্ছিল। সেটি ধাক্কা খেয়ে বাতাসে উড়ে হাইওয়ের ব্যারিকেডের ওপর আছড়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাইওয়ে ও জালনা থানা পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএসসিতে দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব

ভারতে এক্সপ্রেসওয়ে দুর্ঘটনায় নিহত ৬

আপডেট সময় ১১:২৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪