সংবাদ শিরোনাম ::
মৌলভীবাজারের বড়লেখা দুর্গম পাহাড়ি সীমান্তে বিজিবি কর্তৃক ৩০০ প্যাকেট ভারতীয় মন্ড সিগারেট আটক দেশে নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ : বাণিজ্যমন্ত্রী আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন কেইনকে কালো জাদু করা ঘানার সেই তান্ত্রিক দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী দুর্নীতি মামলায় টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল এলপিজির কৃত্রিম সংকট সৃষ্টি করে সিরাজুল ও জ্বালানি সচিব সাইফুলের সিন্ডিকেটে কোটি টাকা আত্মসাত মনোহরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ভিটামিন ‘এ’ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

পাকিস্তানের বিদায় নিয়ে ‘হাটে হাঁড়ি ভাঙলেন’ কার্স্টেন

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর কয়েক সপ্তাহ আগে দলের কোচ করে আনা হয়েছিল গ্যারি কার্স্টেনকে। তাই সেভাবে দলের সঙ্গে বোঝাপড়াও হয়নি ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন করা এই কোচের। তার ওপর চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। দল বিদায় নিতেই মুখ খুললেন প্রধান কোচ গ্যারি কার্স্টেন। বাবর আজমদের নিয়ে রীতিমত বোমা ফাঁটালেন এই প্রোটিয়া।

কার্স্টেনের মতে, পাকিস্তান দল হিসেবে খেলেনি বলেই হেরেছে। সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘পাকিস্তান দলে কোনো একতা নেই। ওরা মুখে মুখেই একে দল বলে। কিন্তু এটা কোনো দলই নয়। ক্রিকেটারেরা কেউ কাউকে সাহায্য করে না। সবাই যে যার মতো, আলাদা। প্রত্যেকেই নিজের মতে চলে।’

এর আগে কোচ হিসেবে ভারতকে ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জিতিয়েছিলেন কার্স্টেন। আইপিএলেও বেশ কিছু দলে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার। দক্ষিণ আফ্রিকার সাবেক এই ওপেনার নাকি এমন দল কোথাও দেখেননি।

কার্স্টেনের কথায়, ‘আমি অনেক দলে কাজ করেছি। কিন্তু কোথাও এমন অভিজ্ঞতা হয়নি। জীবনে এমন দল আমি দেখিনি।’

পাকিস্তানি ক্রিকেটারদের ফিটনেস দেখেও রীতিমত অবাক হয়েছেন গ্যারি কার্স্টেন। জানিয়েছেন, ক্রিকেটীয় দক্ষতাতেও অন্য দলগুলোর থেকে ঢের পিছিয়ে রয়েছেন বাবর-আফ্রিদিরা। আর এসব কারণেই বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে তাদের বিদায় নিতে হয়েছে বলে মনে করেন তিনি।

চলতি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১২০ রান তাড়া করতে পারেনি পাকিস্তান। ৬ রানে হেরে যায় বাবর-রিজওয়ানরা। সেই হারের পর প্রথম মুখ খুলেছিলেন কার্স্টেন। বলেছিলেন, ‘আমি খুব হতাশ। জানতাম ১২০ রান তাড়া করা সহজ হবে না। যেখানে ভারতের ব্যাটাররা খেলতে পারেনি, সেখানে আমাদেরও সমস্যা হবে। কিন্তু ২ উইকেটে ৭২ রান করার পরও যে ম্যাচ হারব, সেটা ভাবতে পারিনি। আমরা নিজেরাই নিজেদের হারিয়েছি।’ সূত্র- এনডিটিভি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজারের বড়লেখা দুর্গম পাহাড়ি সীমান্তে বিজিবি কর্তৃক ৩০০ প্যাকেট ভারতীয় মন্ড সিগারেট আটক

পাকিস্তানের বিদায় নিয়ে ‘হাটে হাঁড়ি ভাঙলেন’ কার্স্টেন

আপডেট সময় ১২:৪৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪