ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ ভোলাহাটে সাংবাদিক রনি রজবের পরিবারের ওপর হামলার অভিযোগ বান্দরবান কৃষক দলের শীর্ষ পদে ‘হাইব্রিড’ নেতা অহিদুর! দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কেরালায় ‘যমজ’ বিয়ের আয়োজন, বর-কনে-পুরোহিত সবাই যমজ সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল

২৪ ঘণ্টায় আরও ৬০ জন, গাজায় নিহত বেড়ে ৩৬ হাজার ৪৩৯

গাজায় ইসরাইলি হমলায় আরও ১০ জন নিহত হয়েছেন। গাজার কেন্দ্রে একটি ক্যাম্পে এই হামলা চালায় দখলদার ইসরাইলি বাহিনী। সর্বশেষ এ হামলায় ক্যাম্পের ৬ জন নারী ও শিশু নিহত হয়। এ ছাড়া পৃথক হামলায় আরও চারজন মিলে মোট ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামাস হামলা চালায়। এরপর থেকে ইসরাইল গাজায় পাল্টা হামলা চালিয়ে আসছে। এখন পর্যন্ত ইসরাইলি বাহিনীর আগ্রাসনে গাজায় ৩৬ হাজার ৪৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর বেশিরভাগই নারী ও শিশু।

এ ছাড়া দীর্ঘ সাত মাসের বেশি সময় ধরে চলা আগ্রাসনে গাজা উপত্যকায় কমপক্ষে ৮২ হাজার ৬২৭ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি আগ্রাসনে ৬০ জন নিহত এবং ২২০ জন গুরুতর আহত হয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী

২৪ ঘণ্টায় আরও ৬০ জন, গাজায় নিহত বেড়ে ৩৬ হাজার ৪৩৯

আপডেট সময় ১১:১৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪