ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে কুমিল্লায় মানববন্ধন

আসন্ন উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা পিছিয়ে দেওয়া দাবিতে কুমিল্লায় মানববন্ধন এবং বিক্ষোভ করেছে কয়েকটি কলেজের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১১ টায় নগরীর কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে, সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে পরীক্ষা পেছানোর দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মু. আসাদুজ্জানের নিকট স্মারক লিপি জমা দেওয়া হয়।

পরে, দুপুর ১ টায় মানববন্ধনের শিক্ষার্থীরা পরীক্ষা পেছানোর দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে একটি র‍্যালি বের করে। র‍্যালিটি নগরের কান্দিরপাড় পূবালী চত্বর হয়ে, ভিক্টোরিয়া কলেজের সামনে প্রদক্ষিণ করে আবারো কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে ফিরে আসে।

মানববন্ধন চলাকালে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী বক্তব্য রাখেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সম্পূর্ণ সিলেবাসের প্রস্তুতি নিয়ে ১৭ মাস পর পরীক্ষা দিয়েছে। তাহলে আমরা ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা কেন ১৫ মাস পর দিবো। আমাদের দাবি এসএসসি পরীক্ষা দুই মাস পিছিয়ে দিতে হবে। আমাদের দাবি যদি না মানা হয় আমরা পরীক্ষায় বসবো না। ঘূর্ণিঝড়, রাজনৈতিক অস্থিরতা সহ বিভিন্ন কারণে আমাদের শ্রেনী কার্যক্রমে ব্যাঘাত ঘটেছে। আমরা আমাদের সিলেবাসটুকু ঠিক ভাবে শেষ করতে পারেনি। তাহলে কেন এত দ্রুত আমাদের পরীক্ষা নেওয়া হবে। এখনো বেশিরভাগ কলেজগুলোতে মডেল টেস্ট চলছে। এক মাসও আমাদের হাতে নাই।

তারা আরও বলেন, এখনো পরীক্ষা দিতেই হয় তাহলে আমাদের নিজেদেরকে পূর্ণাঙ্গ রিভাইস দেওয়ার জন্য দুই মাস সময় দেওয়া হোক। এছাড়াও এই বছর বাংলাদেশের রেকর্ড করা তাপমাত্রা ছিল এবং অতিরিক্ত লোডশেডিং হয়েছিল। এত সমস্যার মুখোমুখি হয়ে এই অল্প সময়ে এতটুকু সিলেবাস শেষ করে আমাদের পক্ষে সম্ভব না। কলেজগুলো সিলেবাস শেষ না করেই একের পর এক পরীক্ষা নিয়ে যাচ্ছে। এছাড়াও ঘূর্ণিঝড়ের কারণে ২ কোটি ৬৬ লাখ মানুষের বাসায় বিদ্যুৎ নেই। সেই শিক্ষার্থীগুলো কিভাবে প্রিপারেশন নিবে। আমরা চাই পরীক্ষা আরো দুইমাস পিছিয়ে নেওয়া হোক।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মু. আসাদুজ্জামান বলেন, আমি শিক্ষার্থীদের স্মারক লিপিটি গ্রহণ করেছি। এটি আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠাবো। এটা জাতীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত দিবে সে অনুযায়ী বাস্তবায়ন হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে কুমিল্লায় মানববন্ধন

আপডেট সময় ১০:০০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪