ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প আত্রাইয়ে জরাজীর্ণ ঘরে ধসের শঙ্কা: মানবিক সহায়তার অপেক্ষায় নিঃশ্ব অসুস্থ আনোয়ার গভীর রাতে শীর্ষ মাদক কারবারিদের বৈঠক  আদিতমারীতে তৃণমূল বিএনপিকে শক্তিসালী ও সু-সংগঠিত করার লক্ষ্যে যৌথ আলোচনা সভা চার দশকের গৌরবময় পথচলা উদযাপন করল মুকসুদপুর প্রেসক্লাব  সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল

সন্তান ছেলে নাকি মেয়ে দেখতে স্ত্রীর পেট কাটলেন স্বামী

স্ত্রী গর্ভবতী। স্বামী জানতে চান ছেলে সন্তান আসছে নাকি মেয়ে। এ নিয়ে বাকবিতণ্ডায় স্ত্রীর পেট চাকু দিয়ে কেটে ফেলেন স্বামী। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ওই পাষণ্ড ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে।

জানা গেছে, অভিযুক্ত স্বামী পান্না লাল রাজ্যের বাড়াউনের সিভিল লাইনসের বাসিন্দা। তার স্ত্রী অনিতা ৮ মাসের গর্ভবতী। তাদের ৫ কন্যা সন্তান রয়েছে। তবে ছেলে সন্তানের জন্য পান্না প্রায়ই তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেন। ছেলে সন্তান জন্ম দেওয়ার জন্য প্রায়ই তালাকের হুমকি দিতেন। এই সমস্যার কথা তাদের পরিবারও জানতো। তারা তা সমাধানের চেষ্টাও করেছে একাধিকবার।

ঘটনার দিনও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্বামী পান্না অনিতার পেট কাটার জন্য উদ্যত হলে উপায় না দেখে পালানোর চেষ্টা করেন অনিতা। কিন্তু তাকে ধরে চাকু দিয়ে আঘাত করে পান্না। এতে তার নাড়ি ভুড়ি বেরিয়ে ঝুলে যায়।

পরিবারের লোকজন অনিতাকে হাসপাতালে নিয়ে গেলে বেঁচে যায় সে, তবে বাঁচানো যায়নি অনাগত সেই সন্তানকে। জানা গেছে, এবার তাদের ছেলে হওয়ার কথা ছিল।

তবে সব অভিযোগ অস্বীকার করেছে পান্না লাল। তার দাবি ছিল, স্ত্রীর ভাইয়ের সঙ্গে জমি নিয়ে ঝামেলা থাকায় তাকে ফাঁসাতে এমন কাণ্ড করা হয়েছে। কিন্তু আলাদালত অভিযোগের সত্যতা ও প্রমাণ পাওয়ায় পান্নাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

সন্তান ছেলে নাকি মেয়ে দেখতে স্ত্রীর পেট কাটলেন স্বামী

আপডেট সময় ১০:০৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪