ঢাকা ০২:০৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, অনিশ্চয়তায় ১৫ একর কৃষিজমি গোল অবদানে এমবাপ্পেকে টপকে শীর্ষে ইয়ামাল বড়লেখার ১৮ চা বাগানে পঞ্চায়েত কমিটির নির্বাচনের ফল প্রকাশ জনবল ছাড়াই শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনায় কাল চুক্তি দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে : রিজভী বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির যৌথ অভিযানে গোলাবারুদ উদ্ধার বোরহানউদ্দিনে বিএনপি নেতাদের বিরুদ্ধে আ.লীগ নেতাকর্মীদের আশ্রয়ের অভিযোগ বাংলাদেশ সম্মিলিত চিকিৎসক ও ফার্মাসিস্ট কল্যাণ সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন হাজী চৌধুরী আহমেদ উল্লাহর মৃত্যুতে লায়ন এম এ আউয়ালের শোক প্রকাশ ইসরায়েলে ঐক্য সরকার গঠন নিয়ে আজ বৈঠকে নেতানিয়াহু-আইজেনকোট

নিম্নচাপে পরিণত হয়েছে সুস্পষ্ট লঘুচাপ, সাগরে ১ নম্বর সতর্ক সংকেত

পশ্চিমমধ্য ও দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকা থেকে উত্তরপূর্ব দিকে এগিয়ে পূর্বমধ্য ও পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপে রূপ নিয়েছে সুস্পষ্ট লঘুচাপটি। সমুদ্রবন্দরে এক নম্বর সতর্ক সংকেত দেখতে বলা হয়েছে।

শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তর ১ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিম্নচাপের কেন্দ্রে ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের উপ-পরিচালক শামীম হাসান বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্রবন্দরে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখতে বলা হয়েছে। এছাড়া আমাদের পক্ষ থেকে সাগরে মাছ ধরার নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি চলে আসতে বলা হয়েছে। কারণ নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ না নিলেও সাগর উত্তাল রয়েছে।

তিনি আরও বলেন, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে এটি বাংলাদেশের সুন্দরবন, খুলনা এবং তৎসংলগ্ন কলকাতা, পশ্চিমবঙ্গ অঞ্চল দিয়ে ঝড়টি অতিক্রম করতে পারে। ধারণা করা হচ্ছে ২৬ মে ঝড়টি হতে পারে। তবে এখনো এটি নিশ্চিত করে বলা যাচ্ছে না।

নিম্নচাপের কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিন সকাল ৬টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৭০ কিলোমিটার ও কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং মোংলা থেকে ৮২৫ ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৯০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

আবহাওয়াবিদরা মনে করছেন, এটি আরও উত্তর-পূর্ব দিকে এগিয়ে ঘণীভূত হতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, অনিশ্চয়তায় ১৫ একর কৃষিজমি

নিম্নচাপে পরিণত হয়েছে সুস্পষ্ট লঘুচাপ, সাগরে ১ নম্বর সতর্ক সংকেত

আপডেট সময় ১১:৪১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪