ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কার্যক্রম আগস্টে পরিলক্ষিত হচ্ছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী গোড়াই কটনমিল পরিদর্শন করলেন শরীফুল আলম বালুর ড্রেজার বসানো নিয়ে বাকবিতন্ডা, স্থানীয়দের হাতে মার খেলেন ববি ছাত্রদলের তিন নেতা কুমিল্লা ও ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-মোবাইল ডিসপ্লে জব্দ জামিনে মুক্ত বেনজীর, অনুমতি ছাড়া দুবাই ত্যাগে নিষেধাজ্ঞা নওগাঁর সীমান্তে বিজিবির ধাওয়া মাদক ফেলে পালাল পাচারকারীরা রংপুর-সৈয়দপুর মহাসড়কে প্রা’ণ গেল নারীর, সিআইডির সহায়তায় মিলল পরিচয় ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যাসিস্টের দোসর ডা. মোরশেদ আলমের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি আড়ালের অভিযোগ বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, ২ স্কুলছাত্র নিহত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলো- ছাতিয়ানতলী এলাকার আলালউদ্দিনের ছেলে মাহবুব আলম নয়ন (১৬) ও একই এলাকার আবুল কালামের ছেলে মো. তুহিন (১৭)। নিহত তুহিন ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ও নয়ন পার্শ্ববর্তী শ্রীনগর উপজেলার একটি স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী। তারা সম্পর্কে দুই বন্ধু।

নিহত নয়নের নানা মো. শাহ আলম ফকির বলেন, আজ বিকালের দিকে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিল। তখন তুহিন মোটরসাইকেল চালাচ্ছিল আর নয়ন মোটরসাইকেলের পিছনে বসেছিল। পরে আমরা খবর পাই মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয়েছে তারা। পরে দ্রুত তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানান তাদের দুজনের কেউ আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া নিহতের তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কার্যক্রম আগস্টে পরিলক্ষিত হচ্ছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, ২ স্কুলছাত্র নিহত

আপডেট সময় ১১:১২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪