ঢাকা ১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্রাইয়ে মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের ‘করিম শরীফ’ বাহিনীর সদস্য আটক ডিএসসিসির প্রকৌশলী সাইফুল ইসলাম জয়কে ঘিরে অনিয়মের অভিযোগ গোপালগঞ্জে অবৈধভাবে মজুদ ৩ হাজার লিটার ডিজেল জব্দ বড়লেখায় বোরো আবাদে পানির তীব্র সংকট জয়পুরহাটে ৩২.৬ মিলিমিটার বৃষ্টিপাত, শত হেক্টর জমিতে জমেছে পানি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ফেনীতে টুইনসফ্টের প্রানবন্ত ইফতার ও ফ্রিল্যান্সিং সাফল্যগাথা হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি ফেনীতে টুইনসফ্টের প্রানবন্ত ইফতার ও ফ্রিল্যান্সিং সাফল্যগাথা

১০ মিনিটে এমপি আজিমের লাশ টুকরো করে ভরা হয় চার ট্রলি ব্যাগে

১০ মিনিটেরও কম সময়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ-সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনারকে খুন করা হয়। ভারতে চিকিৎসা নিতে গিয়ে দমদম বিমানবন্দর লাগোয়া নিউটাউনে রহস্যজনকভাবে খুন হয়েছেন তিনি। ১২ মে দর্শনা-গেদে সীমান্ত দিয়ে কলকাতা যাওয়ার পরদিন থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হন। মূলত সেদিনই (১৩ মে) তাকে হত্যা করা হয়।

নিউটাউনে বহুতল আবাসন সঞ্জীবা গার্ডেনসের একটি ফ্ল্যাটে ১৩ মে দুপুর ১২টা ৪০ মিনিট থেকে ১২টা ৫০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের সময় নেওয়া হয় ১০ মিনিটেরও কম। কিলিং মিশনে সরাসরি অংশ নেয় অন্তত পাঁচজন। খুনের পর তার লাশ টুকরো করে চারটি ট্রলি ব্যাগে নেওয়া হয়। এরপর খুনিরা ব্যাগগুলো নিয়ে বিকাল ৫টা ১১ মিনিটে বাসা থেকে একে একে বের হয়ে যায়। এ হত্যাকাণ্ডের সঙ্গে দেশি-বিদেশি চক্রের সদস্যরা জড়িত। এই খুনের ঘটনায় ৫ কোটি টাকা লেনদেন হয়েছে বলে প্রাথমিকভাবে গোয়েন্দারা জানতে পেরেছে।

এমপি আনারকে ১৩ মে খুন করা হলেও ঘটনা প্রকাশ্যে আসে বুধবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ-সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন। শোকবার্তায় শেখ হাসিনা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, আনোয়ারুল আজিম তিনবারের সংসদ-সদস্য। তিনি আওয়ামী লীগ প্রার্থী হিসাবে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে ঝিনাইদহ-৪ সংসদীয় আসন থেকে জয়লাভ করেন। পেশায় ব্যবসায়ী আনোয়ারুল কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১০ মিনিটে এমপি আজিমের লাশ টুকরো করে ভরা হয় চার ট্রলি ব্যাগে

আপডেট সময় ১০:১৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪