ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার- সেলিমুজ্জামান এম,পি দর্শক ফেরাতে আবারও প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন পিসিবি প্রধান রাজশাহীর মাদ্রাসায় কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ, মানববন্ধনে ক্ষোভ হাম উপসর্গে বরিশালে আরও ২ শিশুর মৃত্যু নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রিমিয়ার ব্যাংকের বর্তমান পর্ষদ ভেঙে দেওয়ার গুঞ্জন ঠাকুরগাঁওয়ে বিতর্কিত পিআইও নুরুন্নবী বদলি: এলাকায় স্বস্তি, তদন্তের দাবি পটুয়াখালীতে সংস্কার কাজে অনিয়ম, ঝুঁকিতে গ্রামীণ সড়কের স্থায়িত্ব বোদায় প্রাথমিক বিদ্যালয় সংস্কার কাজে অনিয়মের অভিযোগ রেল টেন্ডারে কারসাজি: প্রকৌশলী শাহিদুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ সরকারি স্টাফ ও দালাল সিন্ডিকেটে জিম্মি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ

গাজীপুর বারের সাবেক সভাপতি-সেক্রেটারি-কোষাধ্যক্ষের বিরুদ্ধে মামলা

গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি-সম্পাদক ও কোষাধ্যক্ষসহ পাঁচ আইনজীবী নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বিবাদীরা হলেন- বারের সাবেক সভাপতি আহসান উদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান।

এছাড়া অর্থ আত্মসাতে তাদের সহযোগী হিসেবে সাবেক লাইব্রেরি সম্পাদক মো. রওশন আলী ও সাবেক মহিলা সম্পাদক কল্পনা আক্তারকেও বিবাদী করা হয়।

বার কাউন্সিলের নির্দেশে সমিতির অফিস সহকারী মো. সোহাগ বুধবার গাজীপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি দায়ের করেন।

ওই আদালতের আইনজীবী মো. মাহবুবুর রহমান জানান, গাজীপুর জেলা আইনজীবী সমিতির কার্যক্রম পরিচালনার জন্য সাধারণ সদস্যদের ভোটে এক বছর মেয়াদে কমিটি গঠনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। গত বছরের ৩ মার্চ সাবেক কমিটির মেয়াদ শেষ হয়; কিন্তু তারা পরবর্তী কমিটি গঠনের জন্য যথা সময়ে নির্বাচনের আয়োজন করতে পারেননি। এছাড়াও সাবেক ওই কমিটির সভাপতি, সেক্রেটারি ও কোষাধ্যক্ষের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি এবং সমিতির কোষাগার থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠে।

তিনি বলেন, সাংবিধানিক সংকট নিরসনে সবার ঐকমত্যের ভিত্তিতে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয় এবং সভায় সাবেক সভাপতিদের নিয়ে ৯ সদস্য বিশিষ্ট একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। ওই কমিটির আহবায়ক হলেন বারের সাবেক সভাপতি ও সদর মেট্রো থানা আওয়ামী লীগের সভাপতি মো. ওয়াজ উদ্দিন মিয়া এবং সদস্য সচিব বারের সাবেক সভাপতি ও গাজীপুর পৌর বিএনপি সাবেক আহবায়ক সুলতান উদ্দিন।

অ্যাডহক কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সিদ্দিকুর রহমান জানান, সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক অ্যাডহক কমিটি তদন্ত করে সাবেক কমিটির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সমিতির ফান্ড থেকে ১ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাতের সত্যতা পায়। ফলে বার কাউন্সিলের সিদ্ধান্ত ক্রমে সাবেক সভাপতি-সেক্রেটারি ও কোষাধ্যক্ষ এবং তাদের সহযোগী হিসেবে লাইব্রেরি ও মহিলা সম্পাদকের বিরুদ্ধে মামলা করা হয়।

তিনি আরও জানান, এর আগে তাদের ওই তিনজনকে সমিতির সদস্য থেকেও বহিষ্কার করা হয়েছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার- সেলিমুজ্জামান এম,পি

গাজীপুর বারের সাবেক সভাপতি-সেক্রেটারি-কোষাধ্যক্ষের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৭:৫৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪