সংবাদ শিরোনাম ::
অনিয়মের বেড়াজালে স্বাস্থ্য মন্ত্রণালয়: মন্ত্রী-সচিবের নির্দেশেও ঘুষ ছাড়া নড়ে না ফাইল স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন : বিমানমন্ত্রী জামিন পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর সেই ২০ জনকে আবারও পুশ-ইনের চেষ্টা, এবার লাঠি নিয়ে পাহারায় জনগণ

আজ থেকে ৫৫ টাকায় চিনি, ১১০ টাকায় সয়াবিন তেল দেবে টিসিবি

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বৃহস্পতিবার (১০ নভেম্বর) থেকে প্রতি লিটার ১১০ টাকায় বোতলজাত সয়াবিন তেল ও প্রতি কেজি ৫৫ টাকায় চিনি বিক্রি করবে। পাশাপাশি ৬৫ টাকা কেজি দরে ভর্তুকি মূল্যে মশুর ডালও বিক্রি করবে সরকারি সংস্থাটি।

দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি। এতে বলা হয়েছে, দেশব্যাপী এক কোটি ফ্যামেলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের কাছে ভর্তূকি মূল্যের এসব পণ্য বিক্রি করা হবে।

পরিবার কার্ডধারীরা ৫৫ টাকায় ১ কেজি চিনি, ৬৫ টাকা দরে ২ কেজি মশুর ডাল ও প্রতি লিটার ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। টিসিবি এসব পণ্যের সঙ্গে পেঁয়াজও বিক্রি করে থাকে। তবে এ মাসে পেঁয়াজ বিক্রি করবে না সংস্থাটি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মের বেড়াজালে স্বাস্থ্য মন্ত্রণালয়: মন্ত্রী-সচিবের নির্দেশেও ঘুষ ছাড়া নড়ে না ফাইল

আজ থেকে ৫৫ টাকায় চিনি, ১১০ টাকায় সয়াবিন তেল দেবে টিসিবি

আপডেট সময় ০৫:১৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২