ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে অগ্রণী ব্যাংক! পাউবোর নির্বাহী প্রকৌশলী তানজীর সাইফের বিরুদ্ধে টেন্ডারে অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ অভিযোগের মুখে পপুলার লাইফ ইন্স্যুরেন্স এডি ইমরানের বিরুদ্ধে বেপরোয়া হুমকির অভিযোগ রেলের প্রকৌশলী সামছ তুষারের বিরুদ্ধে টেন্ডারে অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ

নেইল পলিশ’ ব্যবহার নিষিদ্ধ করল সৌদি আরব

রেস্টুরেন্ট ও খাবারের দোকানগুলোতে নারী কর্মীদের নকল নখ ও চোখের পাপড়ি এবং নেইল পলিশ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। খাদ্যে বিষক্রিয়া ঠেকাতে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

সৌদি আরবের স্বাস্থ্য সুরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রেস্টুরেন্ট ও খাবার সরবরাহকারী দোকানে পরিচ্ছন্নতার সর্বোচ্চ মান বজায় রাখতে নারী কর্মীদের এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নারীদের গহনা, কানের দুল বা হাতঘড়িতে ব্যাকটেরিয়া ও ময়লা জমে থাকতে পারে এবং তা খাদ্যে বিষক্রিয়া সৃষ্টির একটি উৎস হতে পারে।

এ জন্য এগুলো ব্যবহারে কর্মক্ষেত্রে ব্যবহারে নিষেধ করা হয়েছে। তবে কান ছিদ্র করে পরা গোলাকৃতির এক টুকরা দুল ও খোদাই করা নয় এমন আংটি পরতে অসুবিধা নেই।

এ ছাড়া খাবার তৈরি ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের ধূমপান করা, খাবার খাওয়া, হাঁচি দেওয়া বা দস্তানা না পরে রান্নার আগে খাবার স্পর্শ করা থেকে বিরত থাকতে বলেছে মন্ত্রণালয়।

সম্প্রতি সৌদি আরবের রিয়াদে একটি রেস্টুরেন্টে বার্গার খেয়ে ৭৫ জনের হাসপাতালে ভর্তি হওয়া এবং পরে একজন মারা যাওয়ার ঘটনা ঘটেছে। এরই পরিপ্রেক্ষিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে অগ্রণী ব্যাংক!

নেইল পলিশ’ ব্যবহার নিষিদ্ধ করল সৌদি আরব

আপডেট সময় ০৩:৫৭:১১ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪