ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও অস্ত্র চায় ইসরাইল

কাতারের রাজধানী দোহায় মধ্যস্থতাকারীদের সঙ্গে গাজায় যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করছে ইসরাইল ও হামাস। এই যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজায় হামলার জন্য মিত্র দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও অস্ত্র চায় ইসরাইল।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট নিজ দেশের জন্য আরও অস্ত্রের আবেদন নিয়ে রোববার ওয়াশিংটনে যাবেন বলে ধারণা করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক দুই ইসরাইলি এবং মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম অ্যাক্সিওস।

গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি মন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে দ্রুত অস্ত্র সরবরাহের জন্য অনুরোধ করবেন।

অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, গ্যালান্ট মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনকে ফোনে বলেছেন, অস্ত্রগুলোর মধ্যে শুধু গাজায় ইসরাইলের যুদ্ধ সম্পর্কিত স্বল্পমেয়াদি অনুরোধই থাকবে না। বরং এফ -৩৫ এবং এফ-১৫ যুদ্ধবিমানের মতো দীর্ঘমেয়াদি ক্রয়ও এতে অন্তর্ভুক্ত থাকবে।

এর আগে বৃহস্পতিবার ইসরাইল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অস্ত্র ব্যবহার সম্পর্কিত একটি লিখিত আশ্বাস জমা দিয়েছে।

এতে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে বাইডেনের জারি করা একটি নতুন জাতীয় নিরাপত্তা স্মারকলিপির অংশ হিসাবে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া অস্ত্র গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ব্যবহার করা হচ্ছে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও অস্ত্র চায় ইসরাইল

আপডেট সময় ০৩:৪৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪