ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

গাজায় যুদ্ধবিরতির বিষয়ে কাতারে নতুন আলোচনা, রয়েছেন ইসরাইলের গোয়েন্দাপ্রধান

গাজায় যুদ্ধবিরতির বিষয়ে ইসরাইল ও মধ্যস্থতাকারীদের মধ্যে একটি আলোচনা শুরু হবে আজ। কাতারের দোহায় অনুষ্ঠিত এ আলোচনায় ইসরাইলের পক্ষ থেকে নেতৃত্ব দেবেন দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া।

শনিবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছে আলোচনার সঙ্গে জড়িত ঘনিষ্ঠ একটি সূত্র।

সূত্রটি জানিয়েছে, মোসাদপ্রধান ডেভিড বার্নিয়া কাতারের প্রধানমন্ত্রী ও মিসরীয় কর্মকর্তাদের মধ্যে আলোচনায় বন্দিদের মুক্তি এবং মানবিক সহায়তাসহ ইসরাইল ও হামাসের মধ্যে চলমান অন্যান্য দ্বন্দ্ব নিয়ে কথা বলবেন।

তবে যুদ্ধবিরতি আলোচনার বিষয়ে ইসরাইলি কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এর আগে শুক্রবার ইসরাইল ঘোষণা দিয়েছিল, যুদ্ধবিরতি আলোচনার জন্য তারা কাতারে একটি প্রতিনিধিদল পাঠাবে। তবে কখন এই প্রতিনিধিদল পাঠানো হবে সে সময় বিস্তারিত কিছু জানায়নি তারা।

আলোচনার আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সরকারের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভার বৈঠক আহ্বান করবেন বলে ধারণা করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

গাজায় যুদ্ধবিরতির বিষয়ে কাতারে নতুন আলোচনা, রয়েছেন ইসরাইলের গোয়েন্দাপ্রধান

আপডেট সময় ১১:৫৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪