ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

রাশিয়ার নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের হুমকি

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত বৃহস্পতিবার বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন কেন্দ্র করে তার দূতাবাস বেশ কয়েকটি হুমকি পেয়েছে।

রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভকে উদ্ধৃত করে রুশ বার্তা সংস্থাগুলো রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছে, আমরা অনেক উসকানিমূলক ফোন ও হুমকি পাচ্ছি। আমরা জানি আমাদের দূতাবাস ও কনস্যুলেটের আশপাশে রাশিয়াবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনা রয়েছে এবং আমাদের দূতাবাসে প্রবেশের চেষ্টা করা হবে। নির্বাচন ব্যাহত করার জন্য নয়; কারণ এটি কাজ করবে না, তবে পরিস্থিতিকে আরও কঠিন করে তুলবে এবং কেবল আমাদের মেজাজ নষ্ট করবে।

শুক্রবার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট দিয়েছেন রাশিয়ানরা। পুতিনের বিরুদ্ধে প্রার্থী আছেন তিনজন। তবে নির্বাচনে পুতিনের আবশ্যিকভাবে বিজয়ী হওয়া স্পষ্ট।

এর আগে বৃহস্পতিবার রাশিয়ার ডিজিটাল ডেভেলপমেন্ট মন্ত্রী মাকসুত শাদায়েভ বার্তা সংস্থা তাসকে বলেন, নির্বাচনের সময় ভোটিং ব্যবস্থার অবকাঠামোতে বড় আকারের হ্যাকার হামলা হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

রুশ প্রেসিডেন্ট পুতিন ভোটারদের সমর্থন চেয়েছেন। দেশের জন্য ‘ঝামেলাপূর্ণ সময়’ হওয়া সত্ত্বেও তিনি সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সংশ্লিষ্টদের মতে, এই নির্বাচনে খুব সহজেই জয়ী হয়ে আরও ছয় বছরের জন্য রাশিয়ার শাসনভার গ্রহণ করবেন বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

রাশিয়ার নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের হুমকি

আপডেট সময় ০৩:০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪