ঢাকা ১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

সৈন্যদের যুদ্ধের জন্য প্রস্তুতির নির্দেশ কিমের

নিজ দেশের সৈন্যদের যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। বুধবার একটি ট্যাংক মহড়ায় অংশ নিয়ে কিম এ নির্দেশ দেন। এদিন তিনি নিজেই ট্যাংক মহড়ায় নেতৃত্ব দিয়েছেন।

বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) এক প্রতিবেদনে বলা হয়, মহড়ায় অংশ নিয়ে কিম উত্তর কোরিয়াকে ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ’ হিসেবে প্রশংসা করেন। এ সময়ই তিনি তার দেশের সৈন্যদের ‘লড়াইয়ের মনোভাব’ জোরদার করতে এবং ‘যুদ্ধের প্রস্তুতি’ সম্পূর্ণ করার নির্দেশ দেন।

দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞরা বলছেন, বুধবার যে ট্যাংকের মহড়া সম্পন্ন হয়েছে তা সর্বপ্রথম ২০২০ সালে একটি সামরিক প্যারেডের সময় উন্মোচন করা হয়েছিল। ট্যাংকটি স্থাপনের জন্য এখন পুরোপুরি প্রস্তুত বলেও জানিয়েছে তারা।

গত সপ্তাহেও একটি সামরিকঘাঁটি পরিদর্শনের সময় সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি আরও জোরদার করার নির্দেশ দিয়েছিলেন কিম।

প্রতিবেদনে আরও বলা হয়, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের ১১ দিনের সামরিক মহড়া শুরু হওয়ার পর থেকে তৃতীয়বারের মতো কিম তার দেশের সামরিক মহড়া পর্যবেক্ষণ করছেন। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের এই মহড়াকে কিম আক্রমণের মহড়া হিসেবে দেখছেন কিম। ২০২২ সাল থেকে তার দেশে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ জোরদার করেছে। তবে এই বছর বিদ্রোহী মনোভাব বাড়িয়েছেন কিম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

সৈন্যদের যুদ্ধের জন্য প্রস্তুতির নির্দেশ কিমের

আপডেট সময় ০২:২০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪