ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

কেনিয়ায় মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ

কেনিয়ায় মাঝ আকাশে যাত্রীবাহী বিমানের সঙ্গে প্রশিক্ষণ বিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিসেনা প্রশিক্ষণ বিমানের প্রশিক্ষক ও এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তবে যাত্রীবাহী বিমানের ৪৪ আরোহীর সবাই অক্ষত আছেন।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটের দিকে দেশটির রাজধানী নাইরোবিতে দুই বিমানের সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। খবর রয়টার্সের।

কেনিয়ার আঞ্চলিক বিমান সংস্থা সাফারিলিঙ্ক অ্যাভিয়েশনের এক বিবৃতিতে বলা হয়েছে, সাফারিলিঙ্কের যাত্রীবাহী বিমানটি উপকূলীয় শহর দিয়ানির উদ্দেশে যাত্রা শুরু করেছিল। উড্ডয়নের পর পরই বিকট শব্দের সম্মুখীন হয় বিমানটি।

বিমান সংস্থাটি বলেছে, দুর্ঘটনার শিকার হওয়ার পরও সাফারিলিঙ্কের বিমানটি নাইরোবির উইলসন বিমানবন্দরে অবতরণ করেছে। এতে তাদের বিমানের কোনো আরোহী হতাহত হয়নি।

নাইরোবির কাউন্টি পুলিশের কমান্ডার অ্যাডামসন বুগেই বলেন, সিসেনার ছোট প্রশিক্ষণ বিমানটিতে একজন প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষক ছিলেন। দুর্ঘটনায় তারা দুজনই মারা গেছেন। তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেননি দেশটির পুলিশের এ কর্মকর্তা।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত বিমান দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, উইলসন বিমানবন্দরের কাছের বন্যপ্রাণী সংরক্ষণাগার নাইরোবি ন্যাশনাল পার্কের ঘাসের ওপর পড়ে আছে ছোট একটি বিধ্বস্ত বিমান।

কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, সাফারিলিঙ্কের যে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছিল, সেটি ড্যাশ-৮। এই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

কেনিয়ায় মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ

আপডেট সময় ১১:৩২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪