ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

মিয়ানমার সংঘাত: নাফনদীর ওপারে বিকট শব্দের সাথে ‘কালো ধোঁয়া’

কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফনদীর ওপারে মিয়ানমার থেকে ফের বিকট বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা গেছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত থেমে থেমে মর্টার শেল ও গোলাগুলির বিকট শব্দ শোনেছেন সীমান্তের হোয়াইক্যং উনচিপ্রাং সীমান্তের মানুষ। এসময় মিয়ানমারের অভ্যন্তরের আগুনের কালো ধোঁয়াও দেখেছেন তাঁরা।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আনোয়ারী বলেন, সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত আবারও মর্টারশেল ও গুলির শব্দ শোনা যাচ্ছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে সীমান্তের বাসিন্দারা। সীমান্তের ওপারে মিয়ানমারের কুমিরখালী এলাকায় এ সংঘর্ষ হচ্ছে। আগুনের ধোঁয়াও দেখা গেছে।

এর আগে রবিবার রাতে ১২ টা থেকে ভোর পর্যন্ত থেমে থেমে হোয়াইক্যং, হ্নীলা ও টেকনাফ সীমান্তে গোলাগুলি ও বিকট শব্দ আওযাজ শোনা গেছে বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ কিছু দিন বা সময় পর্যন্ত বন্ধ থাকে। আর শোনা যায়। এটা মিয়ানমারের অভ্যন্তরের সংঘাত। আমরা মিয়ানমারের অভ্যন্তর সংঘাতময় পরিস্থিতির কারণে বিজিবি, কোস্টগার্ড ও পুলিশের টহল বাড়ানো হয়েছে। সীমান্তে বসবাসরত মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

মিয়ানমার সংঘাত: নাফনদীর ওপারে বিকট শব্দের সাথে ‘কালো ধোঁয়া’

আপডেট সময় ১০:০৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪