সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

বিএনপি নেত্রী সুলতানা আহমেদ দুই দিনের রিমান্ডে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সুলতানা আহমেদ দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রবিবার (৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে, রবিবার দুপুরে সুলতানা আহমেদকে আদালতে হাজির করা হয়। একই সঙ্গে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ৭ দিনের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই আশরাফুল আলম। এসময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে  জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তার ২ দিনের রিমান্ড  মঞ্জুর করেন।

রবিবার রাজধানীর পল্টন থানায় সুলতানার বিরুদ্ধে মামলা করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ।

মামলার অভিযোগে বলা হয়, ‘গত ১ সেপ্টেম্বর পল্টনে বিএনপির কর্মসূচি চলাকালীন প্রকাশ্যে সংবাদকর্মীদের উপস্থিতিতে শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন সুলতানা আহমেদ। সেখানে তিনি উসকানিমূলক ও আপত্তিকর কথা বলেন।’ মামলা দায়েরের পর আজ  সকালেই সুলতানাকে গ্রেফতার করে র‍্যাব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

বিএনপি নেত্রী সুলতানা আহমেদ দুই দিনের রিমান্ডে

আপডেট সময় ০৪:০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২