ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীর কালুখালীতে আ. লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির জনসমাবেশ ফোনালাপ ফাঁস থেকে প্রত্যাহার, রাতের আঁধারে থানা ছাড়লেন ওসি নোমান ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর তূর্যের মৃত্যুতে জি এম কাদেরের গভীর শোক গণহত্যা রোধে ভেটো সীমিত করার ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত মুশফিকের মিয়ানমারে স্কুলে বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ৩০ এবার ঢাকায় আসছেন শাকিরা? অপরাধীদের কোনো ছাড় নয়: মিঠাপুকুরে পুলিশের বিশেষ মহড়া ও সাঁড়াশি টহল মূল্যস্ফীতি কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নামানোর লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী

ভোলায় আইনজীবীদের আদালত বর্জনের কর্মসূচি পালিত

সরকারের পদত্যাগ, গণতন্ত্র, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা এবং বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে বিএনপির চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে ভোলায় আদালত বর্জন কর্মসূচি পালন করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ১১টায় ভোলা জেলা ও দায়রা আদালতের সামনে মানববন্ধন করেন আইনজীবীরা।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ভোলা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির নেতৃত্ব দেন ভোলা জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট আমিরুল ইসলাম বাসেত।

মানববন্ধনে তিনি বলেন, আমরা আগামী ৭ তারিখের প্রহসনের নির্বাচনে যাব না এবং কোনো আইনজীবী কোর্টের কার্যক্রমের সঙ্গে সংযুক্ত হব না, যারা যাবে তারা জাতীয় বেঈমান এবং এ দেশের দুশমন।

তিনি আরও বলেন, ভোটাধিকার, গণতন্ত্র, আইনের শাসন এবং বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে ১ জানুয়ারি থেকে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত শান্তিপূর্ণভাবে আদালত বর্জন কর্মসূচি পালন করা হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ভোলা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আলহাজ্ব ফরিদুর রহমান, সাবেক সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, বারের বর্তমান সাধারণ সম্পাদক এড. ইফতারুল হাসান ,সহ-সভাপতি এড. মো. ইউসুফ, সিনিয়র এড. ফরমজুল হক মাল, এড. মো. ইউসুফ, এড.কাজী আজম, এড. আদিল মাহমুদ, এড. আরিফুর রহমান, এড. মশিউর রহমান মুরাদ, এড. পলাশ চন্দ্র দাশ, এড. ফয়সাল আহমেদ রাসেল, এড. জিয়াউর রহমান এবং শিক্ষানবিশ আইনজীবী মঞ্জুরুল ইসলাম মঞ্জু আরও অনেকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীর কালুখালীতে আ. লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির জনসমাবেশ

ভোলায় আইনজীবীদের আদালত বর্জনের কর্মসূচি পালিত

আপডেট সময় ০৭:৪৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪